সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

একই সিনেমায় চুক্তিবদ্ধ হলেন অপু-বুবলী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৭১ বার

তরুণ নির্মাতা সাইফ চন্দনের নতুন সিনেমা ‘কয়লা’। এই সিনেমায় শবনম বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। এবার যুক্ত হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু।গতকাল (৭ নভেম্বর) অপু চুক্তিবদ্ধ হন। আগামী ১২ নভেম্বর থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু করা হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

সাইফ চন্দন বলেন, ‘নায়িকা হিসাবে বুবলীকে চুক্তিবদ্ধ করার পর এবার প্রধান খল চরিত্রে পেলাম অপুকে। দারুণ অভিনেতা! তার প্রতিভা আমি এই সিনেমায় কাজে লাগাতে চাই। তার চরিত্রটির নাম স্বপন। মূলত সে জুয়াড়ি। সে আবার বুবলীকে নিয়ে খোয়াব দেখে! বিয়ে করতে চায়। আমার বিশ্বাস অপু এই চরিত্রে অভিনয় করে ভালো করবেন।’  সিনেমা প্রসঙ্গে রাশেদ মামুন অপু বলেন, ‘কয়লা’ সিনেমায় প্রধান খল চরিত্র হিসেবে যুক্ত হলাম। চরিত্রটির মধ্যে অনেকগুলো লেয়ার আছে। ত্রিভুজ প্রেমের একটা ব্যাপারও আছে। আমার ধারণা, কাজটি আনন্দ নিয়ে করতে পারবো।’আব্দুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে ‘কয়লা’ নির্মাণ হচ্ছে সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনালের ব্যানারে। এতে নায়ক চরিত্রে কে থাকছেন তা এখনো জানা যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories