সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

ভারতের ছত্তিশগড়ে সহকর্মীর গুলিতে সিআরপিএফের ৪ জওয়ান নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৮১ বার

ভারতের ছত্তিশগড়ে আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক সদস্যের গুলিতে নিহত হয়েছেন ওই বাহিনীরই চার সদস্য। আজ (সোমবার) ভোরে ছত্তিশগড়ের সুকমার মারাইগুড়া পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এক জওয়ান আচমকাই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। জি নিউজ অবশ্য তিনজন নিহত হওয়ার কথা জানাচ্ছে। তারা বলছে, এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  হিন্দুস্তান টাইমস বলছে, প্রাথমিক তথ্য অনুসারে, একজন জওয়ান তার একে-৪৭ রাইফেল দিয়ে নিজের সহকর্মীদের ওপর গুলি চালালে তাদের মধ্যে চারজন মারা যান এবং তিনজন জখম হন। অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের ইনস্পেক্টর জেনারেল (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পি বলেন, রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত জেলার লিঙ্গামপল্লি গ্রামে সিআরপিএফের ৫০তম ব্যাটালিয়নের ক্যাম্পে ভোররাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।

 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories