মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

বড় সব পদে অনুগতদের বসাল তালেবান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৬২ বার

আফগানিস্তানজুড়ে প্রাদেশিক গভর্নর ও পুলিশপ্রধানসহ ৪৪টি গুরুত্বপূর্ণ পদে নিজেদের অনুগত সদস্যদেরই নিয়োগ দিয়েছে দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। দেশটির ক্রমবর্ধমান নিরাপত্তা ও অর্থনৈতিক সংকটের মধ্যেই রবিবার (৭ নভেম্বর) দেশজুড়ে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করল তারা।গত আগস্টের মাঝামাঝি সময়ে কাবুলের ক্ষমতা দখল এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অন্তর্র্বতীকালীন সরকার গঠনের পর রবিবারই প্রথম এত বড় সংখ্যায় অনুগতদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলো।

অনুগত সদস্যদের নিয়োগ দেওয়ার পাশাপাশি নতুন দায়িত্বপ্রাপ্তদের নামের তালিকাও প্রকাশ করেছে তালেবান। তালিকা অনুযায়ী, কাবুলের গভর্নর হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্বারি বারইয়াল এবং সেখানকার পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়ালি জান হামজা।এর আগে কাবুলের প্রধান নিরাপত্তা কমান্ডার ছিলেন মৌলভী হামদুল্লাহ মুখলিস। চলতি মাসেই কাবুলের একটি সামরিক হাসপাতালে ভয়াবহ বোমা হামলায় তিনি নিহত হন।২০ বছর পর গত ১৫ আগস্ট আফগানিস্তান দখলে নেয় তালেবান। এর পর সেপ্টেম্বর মাসের শুরুতে তালেবান অন্তর্র্বতীকালীন সরকারের প্রথম মন্ত্রিসভার ঘোষণা দেয়। আফগান সব সম্প্রদায় ও গোত্রের প্রতিনিধিত্বমূলক প্রশাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রধান প্রধান মন্ত্রণালয়গুলোতে তালেবানের কট্টরপন্থী এবং অনুগতদেরই নিয়োগ দেওয়া হয়।তবে তালেবান সরকার গঠন করলেও এখনো কোনো দেশই সেই সরকারকে স্বীকৃতি দেয়নি। এর জেরে বিশ্বের অধিকাংশ দেশ ও এর পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থা আফগানিস্তানে মানবিক সহায়তাসহ অর্থ সাহায্য পাঠানো বন্ধ করে দেয়। ফলে দেশটিতে অর্থনৈতিক সংকট প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে।
খবর রয়টার্স

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories