বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

হাবিবি নিয়ে হাজির নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১৩০ বার

ফের গানে ফিরলেন নায়িকা নুসরাত ফারিয়া। এবারও চোখ ধাঁধানো কোরিওগ্রাফি। সঙ্গে পছন্দের মানুষটিকে ‘হাবিবি’ হওয়ার প্রপোজ! গানটির ব্রিজ-লাইন এমন- বেবি বেবি হবে কি আমার হাবিবি…। হ্যাঁ, অবশেষে উন্মুক্ত হলো এই গায়িকা-নায়িকার নতুন গান ‘হাবিবি’। আজ (৭ নভেম্বর) শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে এটি। সেখানে অ্যারাবিক ঢঙে হাজির হয়েছেন এই তারকা। এটি তার তৃতীয় গান।

হাবিবি’র কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন বাবা যাদব।সাড়ে তিন মিনিটের এই চিত্রে বরাবরের মতোই লাস্যময়ী রূপে হাজির হয়েছেন ফারিয়া। ফারিয়া গানটি প্রসঙ্গে বললেন, ‘এটা অ্যারাবিক ফিউশন পপ টিউনের একটা গান। এটি আইটেম সংয়ের ঢঙে সুর করা হয়েছে। ভিডিওটাও সেই মাপে তৈরি। আমি বলবো যে এটা আমার সবচেয়ে বিলাসবহুল একটা মিউজিক ভিডিও। কোনোরকম কার্পণ্য করিনি, যতটা পেরেছি ততটাই সুন্দর করে করার চেষ্টা করেছি।’উল্লেখ্য, ‘পটাকা’ দিয়ে গায়িকা হিসেবে সামনে এসেছিলেন নুসরাত ফারিয়া। এই সূত্রে আলোচনা যেমন হয়েছে তেমনি সমালোচনাও। তবে ‘আমি চাই থাকতে’ গানটি দিয়ে সেই সমালোচনা পুষিয়ে দিয়েছিলেন এই গায়িকা-নায়িকা। ‘হাবিবি’ তার তিন নম্বর সিঙ্গেল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories