নীলফামারীর ডোমারে আসন্ন ইউপি নির্বাচনে বোড়াগাড়ীতে নৌকা প্রতীক চেয়ে আলোচনায় শিক্ষক জেবুন্নেছা আখতার। এলাকার হাটে, মাঠে ঘাটে, চায়ের দোকানসহ সবজায়গায় এখন তাকে নিয়েই আলোচনা। এলাকাবাসীর মতে, বিগত ১০ বছর ধরে তিনি যেভাবে মানুষের পাশে ছিলেন তার সুফল পাচ্ছেন এখন।
সরেজমিনে বোড়াগাড়ী ইউনিয়ন ঘুরে জানা যায়, ডোমার উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগ নেত্রী জেবুন্নেছা আওয়ামী পরিবারের সন্তান এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সৎ দুর্নীতিমুক্ত রাজনীতিবিদ হিসেবে এলাকার মানুষের কাছে তিনি প্রশংসিত ও গ্রহণযোগ্য। এমনকি করোনাকালীন সময়ে যখন ইউনিয়নের অনেক নেতাই ছিলো নিস্ক্রিয় তখন তিনি ছিলেন স্বক্রিয়।
ইউনিয়নের একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কথা বললে তারা জানান, শুধু ইউনিয়ন আওয়ামী নেতাকর্মীরাই নয় দলমত নির্বিশেষে পুরো ইউনিয়ন বাসীর আস্থা জেবুন্নেছাতেই। কারণ তিনি বির্তকের উর্ধ্বে। বর্তমান চেয়ারম্যানসহ অনেক আওয়ামী নেতাই জনবিচ্ছিন্ন। তাই একমাত্র জেবুন্নেছাকে নৌকা প্রতীক দেয়া হলেই, এখানে বিজয় সুনিশ্চিত।এ ব্যাপারে বোড়াগাড়ীর বাসিন্দা ও বিশিষ্ট গণমাধ্যম কর্মী রতন রায় বলেন, প্রধান শিক্ষক জেবুন্নেছা আখতার এর রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয়তা রয়েছেই। এছাড়া ইউনিয়নের বিপুল নারী ভোটার টানতে তিনি স্বক্ষম। যা নৌকার অন্য মনোনয়ন প্রত্যাশীদের চেয়ে এগিয়ে রেখেছে। তাছাড়া তার প্রভাবশালী পরিবারও তাকে বিপুল ভোটে জিতিয়ে আনতে বড় ভুমিকা রাখবে।মনোনয়ন চাওয়া প্রসঙ্গে জেবুন্নেছা আখতার বলেন, ইউনিয়নবাসীর ইচ্ছাতেই নির্বাচন করতে আগ্রহী হয়েছি। উড়ে এসে জুড়ে বসে মনোনয়ন চাইছি না। কলেজ জীবনে ছাত্রলীগ করেছি, এরপর ইউনিয়ন আওয়ামী লীগ করেছি এবং তারপর উপজেলা আওয়ামী লীগে আইন বিষয়ক সম্পাদক হয়েছি। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিলো তখন রাজপথে লড়াই সংগ্রাম করেছি। এমনি এমনি নমিনেশন চাচ্ছি না ধাপে ধাপে আজকের এই অবস্থায় এসেছি । আমি নৌকা পেলে বিপুল ভোটে বিজয় সম্ভব।
Leave a Reply