মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি মারা গেছেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ১৬০ বার

পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ও বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখার্জী মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ( ৪ নভেম্বর) রাত ৯টা ২২ মিনিটে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান। এ সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী।জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন।

আজ (শুক্রবার, ৫ নভেম্বর) কেওড়াতলা মহাশ্মশানে সুব্রত মুখার্জীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে সকাল ১০টা নাগাদ রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানানো হবে। তারপর দুপুর ২টা নাগাদ কলকাতার প্রাক্তন মেয়রের বালিগঞ্জের বাড়িতে নিয়ে যাওয়া হবে সুব্রত মুখার্জীর মরদেহ। সেখান থেকে একডালিয়া এভারগ্রিন হয়ে প্রয়াত মন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে।সুব্রত মুখার্জী দল মত নির্বিশেষে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র থাকাকালিন ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন। তিনি শুধু রাজনীতিক ছিলেন তা নয়, তিনি খুব ভালো অভিনয়ও করতেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories