রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

চট্টগ্রামে গ্যাসের লাইন লিকেজ থেকে আগুন : দগ্ধ ৬

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৪৭ বার

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় গ্যাসের লাইন লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৬ সদস্য দগ্ধ হয়েছেন। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

সোমবার (১ নভেম্বর) রাতে অগ্নিদগ্ধের এ ঘটনা ঘটে। আগুনে দগ্ধরা হলেন- মা সাজেদা বেগম (৪৮), ছেলে সানি (২৯), স্বাধীন (১৭) ও জীবন (১৫), মেয়ে  মাহি (১০) ও বড় ছেলের স্ত্রী দিলরুবা (২৪)। এর মধ্যে মা সাজেদা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, উত্তর কাট্টলী এলাকা থেকে আগুনে দগ্ধ ছয়জনকে রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর পর তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের আকবর শাহ থানার ওসি জহির হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি গ্যাসের লাইন লিকেজ থেকে আগুনে সবাই দগ্ধ হয়েছেন। এর পরও আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories