বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার স্বার্থে মুক্তি দিন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ১০৪ বার

বৃহস্পতিবার দুপুরে বেরাইদ মাদানী এভিনিউ বালু নদীর ঘাট সংলগ্ন-এলাকায় বিএনপির বৃক্ষরোপন উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে সরকারকে উদ্দ্যেশ্য করে বলেন, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে বেগম জিয়াকে জিয়ার উন্নত চিকিৎসার স্বার্থে মুক্তি দিন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ‘সরকারকে আহ্বান জানাবো বেগম জিয়ার মতো মহান নেত্রীর সুচিকিৎসা করার সুযোগ দেয়া হোক এবং তাকে মুক্তি দেয়া হোক। তাকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়াকে দীর্ঘ চার বছর কারাগারে আটক রাখার কারণে করোনা থেকে মুক্ত হলেও অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। তার হার্ট, কিডনি, লিভারে সমস্যা তৈরি হয়েছে সাথে ডায়াবেটিসও আছে। সব মিলিয়ে তিনি অনেক অসুস্থ আছেন। তার পরিবার সরকারের কাছে বিদেশে চিকিৎসার আবেদন করলেও এই সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে সেই সুযোগ যেকে বঞ্চিত করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories