রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ছাত্রদল ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত-২৫

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ১২২ বার

ময়মনসিংহে ছাত্রদল ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত-২৫

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরীর চরকালী বাড়ী দাখিল মাদরাসা মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রদলের আলোচনা সভাকে কেন্দ্র করে পুলিশের সাথে ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও গুলি বর্ষনে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন ।
আহতদের মধ্যে কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন, ওসি অপারেশন ওয়াজেদ আলীসহ ১০ পুলিশ সদস্য এবং ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রশিদ, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, যুগ্ম সম্পাদক মাজেদুর রহমান রুমন, বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক নাইমুল করিম লুইন, মহানগর সাধারন সম্পাদক তানভীর আহমদ রবিন, দক্ষিন জেলা সা সম্পাদক আবু রায়হান দাউদ, উত্তর জেলা শাখার সাধারন সম্পাদক রায়হান শরীফ হলুদসহ ২০ ছাত্রদল নেতাকর্মী রয়েছেন।


উত্তর জেলা শাখার সাধারন সম্পাদক রায়হান শরীফ হলুদ বলেন, ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিন এবং বাকৃবি ছাত্রদলের উদ্যেগে দক্ষিন চরকালিবাড়িতে একটি মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষীকীর আলোচনা সভার আয়োজন করে। এই সভায় বিনা উসকানিতে পুলিশ হামলা করে সভা পন্ড করে দেয় এবং নেতাকর্মীরা আহত হন।
কোতায়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, সরকারি বিধি-নিষেধ অমান্য করে ছাত্রদল সমাবেশ করছিল। পুলিশ ঘটনাস্থলে পৌছলে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।
সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় প্রায় ২০টি মোটরসাইকেল জব্দ করা হয় বলেও জানান তিনি। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories