বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ইউটিউব চ্যানেল খুললেন জয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ১৫৮ বার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয় জয়া আহসান। এবার আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে তিনি অফিসিয়াল ইউটিউব চ্যানেলও খুলেছেন। ফেসবুকে ইউটিউবের লিঙ্ক শেয়ার করে তিনি লিখেছেন, ১০০০ সাবস্ক্রাইবার হলেই প্রথম ভিডিও পোস্ট করবেন। কোনো ভিডিও পোস্ট না করলেও নিজের চ্যানেলে এরই মধ্যে ১৭০০ সাবস্ক্রাইবার পেয়ে গেছেন তিনি। চ্যানেলটি খোলা হয়েছে ১৬ অক্টোবর।

ইউটিউবে আসার বিষয়ে গণমাধ্যমকে জয়া জানিয়েছেন, ‘আমি যেহেতু কিছু ইস্যু নিয়ে কাজ করি, সেই ইস্যুগুলো আরও কিছু মানুষের কাছে পৌঁছানোর দরকার মনে হয়েছে। ইউটিউবে সেটাই করব, যেটা একটু উৎসাহব্যঞ্জক।’সম্প্রতি স্পেনের মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার হাতে পেয়েছেন জয়া আহসান। টলিউড নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’-এ অভিনয়ের জন্য তিনি এ সম্মাননা পান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories