বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ফুলের তোড়া নিয়ে অনন্যার বাড়িতে ‘প্রেমিক’ ঈশান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২৪০ বার

বন্ধু আরিয়ান খানের জন্য চিন্তায় ছিলেন। কিন্তু নিজেই যে মাদক-কাণ্ডে জড়িয়ে যাবেন, তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি অনন্যা পাণ্ডে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) আচমকা বাড়িতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র হানা। তদন্তকারীদের আতশকাচের তলায় অনন্যা পাণ্ডে। এই কঠিন সময়ে প্রেমিকা থুড়ি ঘনিষ্ঠ বন্ধুর পাশে দাঁড়ালেন ঈশান খট্টর।

শনিবার অনন্যার বাড়িতে গিয়ে উপস্থিত হন ঈশান। তার আগে রাস্তায় গাড়ি থামিয়ে ফুল কেনেন বান্ধবীর জন্য। ঈশানের পরনে ছিল সাদা রঙের টি শার্ট, কালো ট্র্যাক প্যান্ট। মুখ ঢেকেছিল মাস্কে। ফুলের তোড়াটি নিয়ে অনন্যার বাড়িতে পৌঁছে যান তিনি।২০২০ সালে ‘খালি পিলি’ ছবিতে এক সঙ্গে কাজ করেছিলেন ঈশান এবং অনন্যা। বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু ইন্ডাস্ট্রির দুই তারকা-সন্তানের রসায়ন ছিল চোখে পড়ার মতো। রুপোলি পর্দার প্রেম রূপান্তরিত হয় বাস্তবে। গত বছরের শেষের দিকে ছুটি কাটাতে একসঙ্গে মলদ্বীপ উড়ে গিয়েছিলেন ঈশান এবং অনন্যা। একসঙ্গে ছবি না দিলেও একই সময়ে, একই জায়গা থেকে দু’জনের পোস্ট দেখে অঙ্ক মিলিয়ে নিতে অসুবিধা হয়নি অনুরাগীদের। এ বিষয়ে যদিও এখনও মুখ খোলেননি ঈশান বা অনন্যা। দুই তারকাই সম্পর্কের কথা গোপন রেখেছেন। কিন্তু দুর্দিনে কোনও রাখঢাক না করেই অনন্যার কাছে ছুটে গেলেন ঈশান। সূত্র : আনন্দবাজার

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories