বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

শাহরুখ বিজেপি-তে নাম লেখালে মাদক হবে চিনির গুঁড়ো: সাবেক মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১০৩ বার

রাজনৈতিক ভাবে বিজেপি-র সঙ্গে যুক্ত নয় বলেই ছেলেকে নিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে শাহরুখ খানকে। দাবি মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবলের। তার মতে, বলিউড অভিনেতা যদি এই মুহূর্তে শাসক দলে নাম লেখান, তবে মুম্বাইয়ের প্রমোদতরী থেকে উদ্ধার হওয়া মাদক, যা নিয়ে নিত্যদিন নতুন নতুন তথ্য সামনে আসছে, তা স্রেফ চিনির গুঁড়ো বলে প্রতিপন্ন হবে।

মহারাষ্ট্রের সাবেক এই মুখ্যমন্ত্রী ছগন ভুজবল মহাজোটের শরিক ন্যাশনাল কংগ্রেস পার্টির মন্ত্রী। গুজরাতের মুন্দ্রা বন্দরে সম্প্রতি বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়েছে। মন্ত্রীর দাবি, দেশের জাতীয় মাদক নিয়ন্ত্রক ব্যুরো সেই ঘটনার তদন্ত না করে শাহরুখের পিছনে পড়ে আছে। মুম্বাইয়ে নিজের দল এনসিপি-র এক অনুষ্ঠানে শনিবার তিনি বলেন, ‘‘শাহরুখ যদি বিজেপি-তে যোগ দেন, তবে ওই মাদক এখনই চিনির গুঁড়োতে পরিণত হবে।’’গত ২ অক্টোবর মুম্বাইয়ের একটি প্রমোদতরীতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনসিবি)। ওই পার্টিতে হাজির ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। মাদক মামলায় ৩ অক্টোবর গ্রেফতার করা হয় আরিয়ানকে। গত ৮ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে আছেন আরিয়ান। তাঁর জামিনের আবেদন বার বার খারিজ হয়েছে আদালতে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories