বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

নায়িকা পরীমনির জন্মদিন আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১১৪ বার

ঢালিউডের নায়িকা পরীমনি। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘রক্ত’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’ সহ বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন।

সম্প্রতি নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’- এ শুটিং করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত অভিনেতা শরীফুল রাজ। হাতে আছে ‘প্রীতিলতা’সহ আরও কিছু সিনেমার কাজ।আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পরীমনির জন্মদিন।এবার পরীমনির সাদা-লালের জন্মদিন। অর্থাৎ পরীমনির জন্মদিন উদযাপনে যারা আমন্ত্রণ পেয়েছেন, তাদের মধ্যে যারা পুরুষ তাদের সাদা রঙের পোশাক এবং নারীদের লাল রঙের পোশাক পরে আসতে বলেছেন পরী।প্রতিবছরের মত এবারও বিশেষভাবে দিনটি কাটানোর পরিকল্পনা করেছেন নানা কারণে আলোচনা-সমালোচনায় থাকা এ নায়িকা। বন্ধু, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী আর প্রিয়জনদের সঙ্গেও জন্মদিন উদযাপন করবেন পরী।আজ সন্ধ্যায় রাজধানীর এক পাঁচতারকা হোটেলে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories