বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

আজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১৮১ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) থেকে অনলাইনের পাশাপাশি শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। একইদিন ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
সরাসরি ক্লাস শুরু হওয়ার আগে কলেজের শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগারসহ পুরো ক্যাম্পাস যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ক্লাস নেওয়ার উপযোগী করার নির্দেশনা জারি করা হয়।

গত ১৬ অক্টোবরের নির্দেশনায় বলা হয়েছিল সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করতে হবে। প্রয়োজনে কলেজে টিকাদান কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিতে হবে।

সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান শুরুর জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা, সঠিকভাবে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব রক্ষাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও সচেতনতা বজায় রাখার জন্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২১ অক্টোবর আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
শিক্ষামন্ত্রী ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন ঘোষণা করার পরপরই অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের সংশ্লিষ্ট শিক্ষক ও প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে নিয়ে ওরিয়েন্টেশন কর্মসূচি পালন করবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories