বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

নায়িকা হওয়ার খুব শখ ছিল: মেহজাবীন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৫২ বার

বাংলা নাটকের শীর্ষ জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২০১৭ সাল থেকে বলা চলে রাজত্ব করছেন তিনি। অসংখ্য দর্শকপ্রিয় নাটকের সুবাদে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ড্রামা ইন্ডাস্ট্রির কুইন হিসেবে।

রূপ-লাবণ্যে মেহজাবীন নায়িকাদের চেয়ে কোনো অংশে কম নন। এরপরও তাকে কখনো সিনেমায় দেখা যায়নি। তিনি নিজেও খুব একটা আগ্রহী নন সিনেমার জন্য। কিছু দিন আগে একটি বলিউড সিনেমার প্রস্তাব পেয়েছিলেন মেহু। তবে সেটা ফিরিয়ে দেন কিছু কারণে।

কিন্তু হঠাৎ মেহজাবীন বললেন, ছোট বেলা থেকেই তিনি সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন। বুধবার (২০ অক্টোবর) ফেসবুকে একটি ছবি পোস্ট করে এ কথা বলেন তিনি। ছবিতে মেহজাবীনকে দেখা গেছে সত্তর-আশির দশকের নায়িকাদের রূপে।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “ফিল্মের হেরোইন হওয়ার খুব শখ ছিল আমার। ছোট বেলা থেকেই আব্বা প্রত্যেক রবিবার ম্যাটিনি শো দেখাতে নিয়ে যেতেন। মধুবালা, মুমতাজ, নার্গিসের অভিনয় দেখতাম আর ভাবতাম আমিও একদিন হেরোইন হব।”

এরপর লিখেছেন, ‘চম্পা, চম্পা হাউজ’। এই শব্দ থেকেই বোঝা যায়, বাস্তবে নয়, এমনটা আসলে কোনো নাটক বা টেলিফিল্মের গল্পে দেখা যাবে। যেখানে তিনি অভিনয় করেছেন। সেটার নাম হতে পারে ‘চম্পা হাউজ’। যদিও মেহজাবীন নিজে বিষয়টি খোলাসা করেননি।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে বেড়ে ওঠা মেহজাবীন দেশের শোবিজে পা রাখেন ২০০৯ সালে। একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হন। এরপর ধীরে ধীরে নাটকের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories