বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

ফোনে যেসব ছবি সেভ রাখলেই বিপদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৮৬ বার

বিকাশ, রকেট বা নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবা কেনাকাটা বা লেনদেনে কাগজের টাকার প্রয়োজনীয়তা কমিয়ে দিয়েছে। আবার দেশে নগদ অর্থের পরিবর্তে কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে।

ফলে অনেকেই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এটিএম পিন, এনআইডি নম্বর এবং বিভিন্ন পাসওয়ার্ড ফোনে বা ই-মেইলে সেভ করে রাখেন। অনেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রেরণের জন্য ছবি তুলে রাখেন, পরে তা ডিলিট করেন না। কিন্তু এটা যে কতটা বিপদজনক হতে পারে সে বিষয়ে ধারণা নেই অনেকেরই।

অনলাইন লেনদেনের সাথে বাড়ছে সাইবার প্রতারণার সংখ্যাও। আর এর একটা বড় অংশ ফিশিং। ফিশিং হানায় অন্য কোনো নকল অ্যাপের মাধ্যমে আপনার ফোনের সব কিছু নিজের ফোন বা কম্পিউটারে খুলতে পারে হ্যাকার। এর ফলে ফোনে ব্যাংক ডিটেইলস, এনআইডি কার্ড, পাসওয়ার্ডের মতো স্পর্শকাতর তথ্য থাকলে, তার পরিণতি হবে ভয়াবহ।

তাই ফোনে লিখে বা ছবি তুলে এ ধরণের ডিটেইলস সেভ না করাই শ্রেয়। অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও অ্যাপে কার্ড ডিটেইলস সেভ করবেন না।

ক্রেডিট, ডেবিট কার্ডের নিরাপত্তা নিয়ে সম্প্রতি সমীক্ষা চালায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লোকাল সার্কেলস। দেখা যায়, ২৯ শতাংশ কার্ড ব্যবহারকারীই পরিবারের অন্য কারও হাতে কার্ড ও এটিএম পিন দিয়ে রেখেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories