মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

এডেন সাগরে ইরানের একটি তেল ট্যাংকার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৬৩ বার

জলদস্যুদের কবলে পড়ে। এ সময় জলদস্যুদের সঙ্গে ইরানের নৌসেনাদের তুমুল সংঘর্ষ হয়।শনিবার ভোরে জলদস্যুরা ভারী অস্ত্রে সজ্জিত পাঁচটি স্পিডবোটে করে তেল ট্যাংকারটিতে এই হামলা চালায়।

কিন্তু ইরানি নৌবাহিনীর আল-বোর্জ ডেস্ট্রয়ারের সঙ্গে তুমুল সংঘর্ষের পর তারা পালিয়ে যেতে বাধ্য হয়। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এই তথ্য জানিয়েছেন।তিনি বলেন, আল-বোর্জ ডেস্ট্রয়ারটি যখন ইরানের দু’টি তেল ট্যাংকারকে এসকর্ট করে নিয়ে যাচ্ছিল তখন এ ঘটনা ঘটে। তিনি এ ঘটনাকে ‘সমুদ্র সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেন।

অ্যাডমিরাল ইরানি বলেন, নৌবাহিনীর সময়োচিত পদক্ষেপের কারণে ইরানের দু’টি তেল ট্যাংকার নিরাপদে জলদস্যু-প্রবণ এডেন সাগর অতিক্রম করে। এছাড়া ইরানের অন্যান্য জাহাজের পাশাপাশি অন্য দেশগুলোর সব বাণিজ্যিক জাহাজও বর্তমানে এডেন সাগরের ওই এলাকা দিয়ে নিরাপদে গন্তব্যে যেতে পারছে।

আন্তর্জাতিক নৌ-রুটগুলোকে নিরাপদ রাখতে বিশেষ করে ইরানি কারগো জাহাজগুলোর নিরাপত্তা দিতে গত আগস্ট মাসে আল-বোর্জ ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়। এডেন সাগরে ২০০৮ সাল থেকে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা দিয়ে আসছে ইরান। সূত্র: পার্সটুডে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories