শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

চট্টগ্রামে একই পরিবারের ৩ জনের গলা কাটা মরদেহ উদ্ধার

চট্রগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৯৪ বার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও তাদের ছেলেসন্তানের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোররাতে সংবাদ পেয়ে থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের ছেলেসন্তানের গলা কাটা মরদেহ উদ্ধার করেছেন।এ বিষয়ে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. লাবীব আব্দুল্লাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ভোর ৫টার দিকে আমরা ঘটনাস্থলে এসেছি। এসে ঘরের ভেতর মোস্তফা সওদাগর,  তার স্ত্রী ও ছেলের কোপানো লাশ দেখতে পেয়েছি। তাদের গলায় দাগ ও শরীরে  কোপানোর চিহ্ন আছে। কোপানোর কারণে লাশ বীভৎস হয়ে আছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories