মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

রাশিয়ায় বিষাক্ত মদ পানে ২৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৭৮ বার

রাশিয়ায় বিষাক্ত মদ খেয়ে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আরও ২৮ জন অসুস্থ অবস্থায় রয়েছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ কয়েকজনকে কোমায় রাখা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহে বিষাক্ত মদপানে অন্তত ২৬ জন মারা গেছেন। কাজাখস্তান সীমান্তবর্তী ওরেনবার্গ অঞ্চলের এ বাসিন্দারা বাড়িতে তৈরি ক্ষতিকারক মদ পান করেছিলেন।

ওই অঞ্চলের মন্ত্রী রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএকে বলেছেন, মৃত্যুর সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবারই ৯ জনের মৃত্যু হয়েছে।তিনি জানান, ভেজাল মিশ্রিত মদ খেয়ে অসুস্থ হয়ে এখনও অন্তত ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের কাউকে কাউকে কোমায় রাখা হয়েছে।এ ঘটনার পর ওরেনবার্গের গভর্নর ডেনিস পাসলার মদ বিক্রির ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, মদপান মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories