রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

চট্টগ্রামে ১০ কোটি টাকার আইসসহ গ্রেফতার-২

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১৪০ বার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া থেকে ১০ কোটি টাকার দুই কেজি ক্রিস্টাল মেথ বা আইসসহ পিকআপভ্যান চালক ও তার সহযোগীকে (হেলপার) গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৮ অক্টোবর) ভোর রাতে উপজেলার কেওচিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার বাহারছড়া কচ্ছপিয়া এলাকার গুরা মিয়ার ছেলে পিকআপভ্যান চালক ফয়সাল আহমেদ (২৯) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আনজুর হোসেনের ছেলে জাহিদ আলম (২০)।সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, বেসরকারি একটি এনজিও কর্মকর্তার আসবাবপত্র পরিবহনের আড়ালে গাড়ির মালিকের সহযোগিতায় তারা ক্রিস্টাল মেথ পাচার করছিলেন। ঢাকায় নিয়ে এসব বেশি দামে বিক্রির উদ্দেশ্য ছিল তাদের। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় দিদার নামে ওই গাড়ির মালিকও জড়িত আছেন। তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুজনকে শনিবার (৯ অক্টোবর) আদালতে পাঠানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories