রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

বাসের জানালায় ট্রাকের চাপে বাকৃবি শিক্ষকের হাত বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ : সমীর সরকার
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ১৪৯ বার

ময়মনসিংহে চলন্ত বাসে ট্রাকের চাপায় হাত হারালেন বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সহকারী অধ্যাপক হাসান মোরশেদ আলী। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন।বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে জেলার ফুলপুর উপজেলার বাশাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হাসান মোরশেদ আলী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সহকারী অধ্যাপক। তিনি শেরপুর শহরের চকপাঠক মহল্লার আ. মতিনের ছেলে।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আহত হাসান মোরশেদ আদিল পরিবহনের একটি বাসে বিশ্ববিদ্যালয় থেকে শেরপুর যাচ্ছিলেন। ডান হাতটি জানালার বাইরে ছিল। এ সময় শেরপুর থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক বাসটিকে চাপা দেয়। এতে সঙ্গে সঙ্গে ওই শিক্ষকের হাতটি রাস্তার পাশে পড়ে যায়। পরে বাসটি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে চালক পালিয়ে যায়।

তিনি আরো জানান, স্থানীয়রা আহত শিক্ষককে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। আহত শিক্ষকের হাতের বিচ্ছিন্ন অংশ সংগ্রহ করে অন্যান্য শিক্ষকদের মাধ্যমে ঢাকায় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।

বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন জানান, রাতেই আহত সহকারী অধ্যাপক হাসান মোর্শেদকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ত্রোপচার করা হচ্ছে বলেও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories