মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

চীন সাগরে দুর্ঘটনায় মার্কিন পারমাণবিক সাবমেরিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৭১ বার

দক্ষিণ চীন সাগরে পানির নিচে দুর্ঘটনার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিন। সাগরতলে ‘অজানা বস্তু’র সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সাবমেরিনটি। এই ঘটনায় সাবমেরিনে থাকা ১৫ জন নাবিক আহত হয়েছেন।স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই তথ্য জানায় বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা এএফপি।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের ওই দুর্ঘটনাকবলিত পারমাণবিক সাবমেরিনের নাম ইউএসএস কানেকটিকাট। গত ২ অক্টোবর (শনিবার) এই দুর্ঘটনা ঘটে। এতে ইউএসএস কানেকটিকাট-এ থাকা ১৫ জন নাবিক হালকা আহত হন।তারা আরো বলেছেন, কোন বস্তুর সঙ্গে সাবমেরিনটির ধাক্কা লেগেছে এবং সংঘর্ষের কারণ ঠিক কী, সেটি এখনও পরিষ্কার নয়।মার্কিন নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার পর সাবমেরিনটিকে দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে সেটি মার্কিন ভূখণ্ড গুয়ামের পথে রয়েছে।বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার কারণে ইউএসএস কানেকটিকাট-র পারমাণবিক পরিচালনা সংক্রান্ত প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি এবং সাবমেরিনটি পুরোপুরি কর্মক্ষম রয়েছে।তার মতে, দুর্ঘটনার কারণে সাবমেরিনের বাহ্যিক অংশসহ অন্যান্য অংশে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি এখনও খতিয়ে দেখা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories