বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১৬২ বার

গ্লোবাল ভয়েস মেসেজ প্লেয়ার নামে নতুন এক ফিচার আনছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট উইন্ডো থেকে বের হলেও ভয়েস মেসেজ শুনতে পাবেন।জানা গেছে, ইতোমধ্যেই হোয়াটসঅ্যাপ এ নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট উইন্ডো ওপেন না করেই যে কোনো কন্ট্যাক্টের ভয়েস মেসেজ শুনতে পারবেন। পাশাপাশি চ্যাট উইন্ডো থেকে বের হলেও ভয়েস মেসেজ শুনতে পাবেন।

নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারী যেকোনো সময় ভয়েস মেসেজ বন্ধ ও ডিলেট করতে পারবেন। হোয়াটসঅ্যাপের চ্যাট সেকশন বা অন্যান্য সেকশনে গেলেও এ ফিচার কাজ করবে।এ ছাড়া ব্যবহারকারীরা গ্লোবাল ভয়েস মেসেজের মাধ্যমে অন্য কারও সাথে চ্যাট বা মেসেজিং এর সময় ভয়েস মেসেজ শুনতেও পারবে। ফলে ব্যবহারকারী কম সময়ে ভয়েস মেসেজ ও চ্যাট সম্পন্ন করতে পারবেন।নতুন ফিচারটি আইওএস ব্যবহারকারীদের জন্য এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে।এ ব্যাপারে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বেটার মাধ্যমে চালু করা হবে। অপরদিকে আইওএস ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বিজনেস বেটার মাধ্যমে চালু করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories