বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

টঙ্গী থেকে চুরি যাওয়া ৩ মোটর সাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৫১ বার

গাজীপুরের টঙ্গী থেকে চুরি যাওয়া ৩ মোটরসাইকেল নরসিংদী ও সিলেট জেলার বিভিন্নস্থানে অভিযানে চালিয়ে মঙ্গলবার ৫ অক্টোবর উদ্ধারসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

আটককৃত বিল্লাল হোসেন (২৮) নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া, মুনসেফেরচর গ্রামের কামরুজ্জামানের ছেলে, রায়হান মিয়া (২০) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার দীঘলবাগ এলাকার আব্দুল হাফিজের ছেলে, শঙ্কর দাস সুমেল (৩৪), সিলেট জেলার গোয়াইনঘাট থানার মিত্তিমহল এলাকার মৃত ওমেশ দাসের ছেলে, বিজয় দেব (২৪) সিলেট নগরীর দক্ষিন সুরমা থানার শিববাড়ি এলাকার জুতিষ দেবের ছেলে।
পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক ইয়াসিন আরাফাতের নেতৃত্বে একটি অভিযানিক দল নরসিংদী ও সিলেট নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এবিষয়ে টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার বাবু পিযুষ কুমার দে জানান, সম্প্রতি মোটরসাইকেল চুরি যাওয়ার একটি অভিযোগের তদন্তে বেরিয়ে আসা তথ্যের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তার নরসিংদী ও সিলেট থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে । এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories