বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

টঙ্গীতে ৪তলা থেকে পড়ে যুবকের মৃত্যু ‘চোর’ বলে সন্দেহ স্থানীয়দের

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১৬৯ বার

গাজীপুরের টঙ্গীতে ৪তলা থেকে পড়ে নিহত এনামুল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবককে স্থানীয়রা চোর বলে সন্দেহ করছে।
গতকাল রোববার ভোররাত ৩ টার দিকে সফিউদ্দিন স্কুল রোডের হাজী সালাউদ্দিনের বাড়ির ৪তলা থেকে পড়ে সে মারা যায়। নিহত এনামুল বরিশালের গৌরনদী উপজেলার তরকির চরের মৃত মমিন উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে হাজী সালাউদ্দিনের বাড়িতে চুরি করতে বিল্ডিংয়ের ৪তলায় সানসেটে ওঠেন এনামুল। এসময় বিল্ডিংয়ের ৪তলা থেকে নিচে পড়ে যায়। পরে এলাকাবাসী টঙ্গী পশ্চিম থানার পুলিশকে খবর দিলে পুলিশ নিহত ওই যুবককে উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৪তলার সানসেট থেকে পড়ে মারা গেছে। ডাক্তারের রির্পোটেও সত্যতা পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories