সোমবার, ১১ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

গাজীপুরে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ১৫৯ বার

শ্রীপুরে ভাড়া বাসায় প্রমিতা আক্তার নামের এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১ অক্টোবর) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

শনিবার (০২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।

নিহত প্রমিতা সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর উপজেলার মাঝেরটেক গ্রামের হোসেন আলীর মেয়ে। তিনি শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের নাজমুল ইসলামের বাড়িতে মায়ের সঙ্গে থেকে স্থানীয় এএ ইয়াং মিলস লি. কারখানায় শ্রমিকের কাজ করতেন।নিহতের মা আমেনা খাতুন বলেন, অফিস থেকে বাসায় ফিরে ঘরে ঢুকেই মেয়ের ঝুলন্ত লাশ দেখি। পরে বটি দিয়ে ওড়না কেটে তাকে নিচে নামানো হয়। একটু পরেই মেয়ে মারা যান।তিনি আরও বলেন, পাঁচ মাস আগে গ্রামের বাড়িতে মেয়ের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে বনিবনা হতো না। এজন্য এক মাস আগে তাকে স্বামীর বাড়ি থেকে নিয়ে আসা হয়।এসআই জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories