বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি অগ্রহণযোগ্য, নির্বোধ মন্তব্য ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পের কথার জবাবে মাক্রোঁ

গাজীপুরের সাফারি পার্কে মৃত্যু হলো সাদা সিংহের

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭২ বার

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি সাদা সিংহের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পার্কের আফ্রিকান কোর সাফারি অংশে বেষ্টনীরে ভেতরে সিংহটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারি বন সংরক্ষক তবিবুর রহমান এ কথা নিশ্চিত করেছেন।
তবিবুর রহমান জানিয়েছেন, পার্কে ১১টি সিংহ ছিল। এর মধ্যে চারটি পুরুষ এবং সাতটি নারী সিংহ। শুক্রবার দর্শনাথীদের জন্য পাঁচটি সিংহ বেষ্টনীতে ছাড়া হয়েছিল। বিকেলে বেষ্টনীতে খাবার দেওয়ার সময় চারটি সিংহ খাবার খেতে আসে।
একটি পুরুষ সাদা সিংহ খাবার খেতে না আসায় তার খোঁজ নেওয়া হয়। পার্কের বন্যপ্রাণি সুপারভাইজার সারোয়ার হোসেন সিংহটিকে বেষ্টনীর একটি গাছের নিচে স্বাভাবিকভাবে শুয়ে থাকতে দেখেন। তিনি কাছে গিয়ে সিংহটিকে মৃত অবস্থায় দেখতে পান। মারা যাওয়া সিংহটি ৫-৬ বছর আগে এ পার্কেই জন্ম নেয়।
সাফারি পার্কে কর্মরত ভেটেনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাঈন জানান, মৃত্যুর কারণ জানা যায়নি। তবে সিংহটি তুলনামূলকভাবে একটু বেশি মোটা ছিল। তাই হিটস্ট্রোক করে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, সিংহটি মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য আলামত ঢাকা সেন্টাল ডিজিস ইনভেস্টিগেশন ল্যাবে পাঠানো হবে। পরে প্রাণিসম্পদ কর্মকর্তার নেতৃত্বে একটি দল মৃত সিংহটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories