কাশ্মিরে গোলাগুলিতে ৫ ভারতীয় সেনা নিহত

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর ৫ সদস্য নিহত হয়েছেন। নিহতদের একজন সেনা কর্মকর্তা (জুনিয়র কমিশন্ড অফিসার) এবং বাকি চার জন সেনা সদস্য। সোমবার (১১ অক্টোবর) কাশ্মিরের পুঞ্চ জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি। এনডিটিভি জানিয়েছে, কাশ্মিরের পুঞ্চ জেলায় সন্ত্রাসবাদবিরোধী অভিযান চালানোর সময় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গোলাগুলি শুরু হয়। এতে এক […]

অবৈধ অভিবাসীদের বৈধতা অর্জনের সুযোগ দিচ্ছে কাতার

কাতারে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধতা অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১২ অক্টোবর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এই সুযোগ নিতে পারবে সংশ্লিষ্টরা।অভিবাসীদের বিষয়ে কাতারের নেওয়া নতুন এ সিদ্ধান্তের অর্থ হলো- রেসিডেন্সি, ওয়ার্ক ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসায় কাতারে এসে মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে যারা অবৈধ হয়ে গেছেন তারা এখন […]

ডেল্টা ভাইরাসের বিরুদ্ধে বয়স্কদের সুরক্ষা দিতে সক্ষম ৩ টিকা

করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টার বিরুদ্ধে ৫০ থেকে ৭৫ বছর বয়সী ব্যক্তিদের ৯২ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম ৩টি করোনা টিকা। এগুলো হলো ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও মডার্না।ফ্রান্সভিত্তিক গবেষণা সংস্থা এপি-ফার ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ২ কোটি ২০ লাখ মানুষের শারীরিক তথ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর এ তথ্য জানিয়েছে। তারা সবাই ৫০ থেকে ৭৫ বা তারচেয়ে […]

কাবুলে হোটেল নিয়ে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নিজ নিজ নাগরিকদের আফগানিস্তানের রাজধানী কাবুলের হোটেল এড়িয়ে চলতে সোমবার সতর্ক করেছে। আফগানিস্তানে মসজিদে আইএসের হামলায় বেশ কিছু লোক হতাহত হওয়ার কয়েক দিনের মধ্যে নাগরিকদের সতর্ক করল দেশ দুটি।তালেবান আগস্ট মাসে ক্ষমতা নেওয়ার পর আফগানিস্তানকে ইসলামিক আমিরাত ঘোষণা করে। তারা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এবং মানবিক  বিপর্যয় এড়ানো ও অর্থনৈতিক সংকট কমানোর […]

অর্থনীতির নোবেল পেলেন ৩ জন

চলতি বছর অর্থনীতিতে যৌথভাবে তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন। এরা হলেন, কানাডার ডেভিড কার্ড, যুক্তরাষ্ট্রের যশুয়া ডি অ্যাগ্রিস্ট এবং নেদারল্যান্ডসের গুইদো ডব্লিউ ইমবেন্স।সোমবার (১১ অক্টোবর) দুপুরে এই পুরস্কারের কথা ঘোষণা করা হয়। পুরস্কারের মোট অর্থের অর্ধেক পাবেন ডেভিড কার্ড। আর বাকি অর্ধেক ভাগাভাগি করে নেবেন অ্যাগ্রিস্ট ও গুইদো ইমবেন্স। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বলেছে, আলফ্রেড নোবেলের […]

রাশিয়ায় বিষাক্ত মদ পানে ২৬ জনের মৃত্যু

রাশিয়ায় বিষাক্ত মদ খেয়ে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আরও ২৮ জন অসুস্থ অবস্থায় রয়েছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ কয়েকজনকে কোমায় রাখা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহে বিষাক্ত মদপানে অন্তত ২৬ জন মারা গেছেন। কাজাখস্তান সীমান্তবর্তী ওরেনবার্গ অঞ্চলের এ বাসিন্দারা বাড়িতে তৈরি ক্ষতিকারক মদ পান করেছিলেন। ওই অঞ্চলের মন্ত্রী রাষ্ট্রীয় বার্তা সংস্থা […]

তালেবান যোদ্ধারা আনন্দভ্রমণে

জাহাজের আদলে গড়া রাইডে চড়ে দোল খাচ্ছেন কয়েকজন তালেবান যোদ্ধা। এমন দৃশ্য খুব একটা পরিচিত মনে না হলেও সম্প্রতি বাস্তবে এমনটাই দেখা যাচ্ছে আফগানিস্তানে। শুক্রবার ছুটির দিনে রাজধানী কাবুলের কারগা জলাশয়ের তীরে একটি বিনোদন পার্কে ঘুরতে দেখা গেছে শত শত তালেবান যোদ্ধাকে। বিকেলে  জলাশয়ের উপকূলের মৃদুমন্দ বাতাস উপভোগ করেন তারা। আশেপাশের খাবারের দোকানগুলো থেকে খাবার কিনে […]

গুয়েতেমালায় পরিত্যক্ত কনটেইনার থেকে ১২৬ জন উদ্ধার

মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় ১২৬ অভিবাসীকে উদ্ধার করেছে পুলিশ। রাস্তার পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত কনটেইনার থেকে তাদের উদ্ধার করা হয়। খবর বিবিসির।বিবিসি জানিয়েছে, গুয়েতেমালার নুয়েভা কনসেপকিয়ন এবং কোকালেস শহরের মধ্যবর্তী রাস্তার পাশে পড়ে থাকা পরিত্যক্ত একটি কনটেইনার থেকে রবিবার ভোরে তাদের উদ্ধার করা হয়। স্থানীয়রা ওই কন্টেইনারের ভেতর থেকে চিৎকার ও কান্নার আওয়াজ শোনার […]

পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ড. আব্দুল কাদির খান আর নেই

পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির জনক বিজ্ঞানী ড. আবদুল কাদের খান মারা গেছেন। আজ রবিবার (১০ অক্টোবর) সকালে ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান ৮৫ বছর বয়সী এ গুণী ব্যক্তি। জানা গেছে, ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি বলেন, ১৯৮২ সাল থেকে তিনি ড. খান নামে পরিচিত মানুষের কাছে। তিনি বলেন, দেশের প্রতিরক্ষাখাতে […]

কঙ্গো নদীতে নৌযানডুবিতে নিহত-১২০

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর (ডিআরসি) কঙ্গো নদীতে নৌযানডুবিতে অন্তত ১২০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় মঙ্গালা প্রদেশে ঘটেছে এই ঘটনা।মঙ্গালা প্রাদেশিক সরকারের মুখপাত্র নেস্তর মাগবাদো বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন শনিবার। মাগবাদো বলেন, ইঞ্জিনচালিত কাঠের নৌযানটি গত মঙ্গলবার মধ্যরাতের দিকে ডুবে যায়। নৌযানটিতে সে সময় যাত্রী ছিলেন ১৫৯ জন। তাদের মধ্যে বর্তমানে জীবিত আছেন ৩৯ […]