মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

ডেল্টা ভাইরাসের বিরুদ্ধে বয়স্কদের সুরক্ষা দিতে সক্ষম ৩ টিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১০৪ বার

করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টার বিরুদ্ধে ৫০ থেকে ৭৫ বছর বয়সী ব্যক্তিদের ৯২ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম ৩টি করোনা টিকা। এগুলো হলো ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও মডার্না।ফ্রান্সভিত্তিক গবেষণা সংস্থা এপি-ফার ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ২ কোটি ২০ লাখ মানুষের শারীরিক তথ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর এ তথ্য জানিয়েছে। তারা সবাই ৫০ থেকে ৭৫ বা তারচেয়ে অধিক বয়সী। জুলাইয়ের মাঝামাঝি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলেছে এ বিষয়ক তথ্য সংগ্রহ ও তা পর্যালোচনার কাজ।

গবেষণায় যে ২ কোটি ২০ লাখ মানুষের তথ্য সংগ্রহ করা হয়েছে- তাদের অর্ধেক, অর্থাৎ ১ কোটি ১ লাখ মানুষ জুলাইয়ের টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছিলেন, বাকি অর্ধেক টিকা নেননি। যারা ডোজ সম্পূর্ণ করেছেন, তারা সবাই নিয়েছেন ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা অথবা মডার্নার করোনা টিকা।ফ্রান্সের মহামারিবিদ ও গবেষক দলের অন্যতম সদস্য মাহমুদ জুরেইক এএফপিকে বলেন, ‘আমাদের জানা মতে, বয়সভিত্তিক টিকার কার্যকারিতা বিষয়ে এটি এযাবৎকালের সবচেয়ে বড় পরিসরের গবেষণা। গবেষণায় আমরা দেখতে পেয়েছি, ৫০ থেকে ৭৫ বছর বয়সী যেসব ব্যক্তি এই তিন টিকার কোনো একটির দুই ডোজ সম্পূর্ণ করেছেন, টিকা না নেওয়া ব্যক্তিদের তুলনায় তারা ডেল্টার বিরুদ্ধে ৯২ শতাংশ পর্যন্ত সুরক্ষা ভোগ করেন।’গবেষণায় আরও দেখা গেছে, এই তিন টিকার ডোজ যারা নিয়েছেন, তারা ডেল্টা থেকে সুরক্ষার পাশাপাশি করোনায় গুরুতর অসুস্থতা ও মৃত্যু থেকেও প্রায় একই পরিমাণ সুরক্ষা লাভ করেন।মাহমুদ জুরেইক জানান, করোনা টিকার দুই ডোজ ৫০ থেকে ৭৫ বছর বয়সী ব্যক্তিদের গুরুতর অসুস্থতা ও মৃত্যুঝুঁকি ৯০ শতাংশেরও বেশি কমাতে পারে। যাদের বয়স আরও বেশি, তাদের ক্ষেত্রে এই হার ৮০ শতাংশের ঊর্ধ্বে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories