ফুটবল থেকে রাশিয়াকে বহিস্কার করল ফিফা ও উয়েফা

ইউক্রেনে আক্রমণের পর থেকেই রাশিয়ার ওপর চটেছে ইউরোপীয় দেশগুলো। তাই দেশটির বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিল ফিফা ও উয়েফা। ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।ফিফার এই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে নিষিদ্ধ হলো রাশিয়া, চলতি মাসে বিশ্বকাপের প্লে অফ সেমিফাইনালে পোল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা […]

এবার কেড়ে নেওয়া হল পুতিনের ব্ল্যাক বেল্ট

বিশ্ব তায়কোন্ডো শান্তির বার্তা দিতে চায়। এমন অবস্থায় রাশিয়ার ইউক্রেনের উপর হামলা মেনে নিতে পারছে না তারা। একে একে বিভিন্ন ক্রীড়া সংস্থা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশ থেকে সরে দাঁড়াচ্ছে। আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা, জুডো ফেডারেশন এবং বিশ্ব তায়কোন্ডো সংস্থা বিভিন্ন ভাবে পুতিনের সম্মান কেড়ে নিয়েছে। ফিফা আগেই জানিয়েছে যে বিশ্বকাপ খেলতে পারবে না রাশিয়া। উয়েফা […]

লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সামরিক অভিযান : রুশ প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেনকে ‘বেসামরিকীকরন’ ও ‘নাৎসীদের হাত থেকে মুক্ত’ করার যে লক্ষ্য রাশিয়া নিয়েছে, তা পূরণ হওয়ার আগ পর্যন্ত দেশটিতে সামরিক অভিযান জারি রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।মঙ্গলবার মস্কোতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শোইগু বলেন, ‘ইউক্রেনকে রুশ অভিযানের উদ্দেশ্য দেশটিকে দখল করা নয়, বরং পশ্চিমা দেশগুলোর কারণে ইউক্রেনের ওপর যে সামরিক হুমকির […]

রাশিয়ার হামলার ইউক্রেনে ভারতীয় ছাত্র নিহত

ইউক্রেনে এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানালো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছেন। কর্ণাটকের ওই ছাত্রের নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগাউদর।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খারকেভে বোমার আঘাতে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন এবং রাশিয়ার দুই রাষ্ট্রদূতকে মঙ্গলবার বিকেলে ডেকে পাঠিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব। ভারতীয় […]

কিয়েভের চতুর্দিকে রুশ বাহিনী, যে কোনো মুহূর্তে আক্রমণ

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাজধানীর উপকণ্ঠে শত্রুরা অবস্থান করছে। কিয়েভকে রক্ষায় প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী। মঙ্গলবার (১ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী, স্থল প্রতিরক্ষা বাহিনী ঐতিহাসিকভাবেই আমাদের ভূখণ্ডের জন্য লড়াই করে আসছেন।কিয়েভের মেয়র আরও বলেন, শহরের প্রবেশপথগুলোতে দুর্গ ও তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে। সবাইকে শান্ত থাকার আহ্বান […]

কাল দ্বিতীয় দফা বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন

যুদ্ধ বন্ধে দ্বিতীয় দফায় বসতে যাচ্ছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। আগামীকাল বুধবার (২ মার্চ) এই বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। রুশ বার্তা সংস্থা তাসের বরাতে রয়টার্স এমন খবর দিয়েছে।এর আগে সোমবার বেলারুশ-ইউক্রেন সীমান্তের গোমেলে দুই পক্ষের প্রথম বৈঠক হয়েছে। এতে দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি নিয়ে আলোচনায় মতৈক্য হওয়ার মতো সুনির্দিষ্ট বিষয়গুলো চিহ্নিত করতে পেরেছে দুই পক্ষ। […]

কিয়েভের টিভি টাওয়ারে রুশ হামলা: ইউক্রেন

ইউক্রেনের রাজধানী কিয়েভের টিভি টাওয়ারে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটির চ্যালেনগুলো কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, কিয়েভের টেলিভিশন টাওয়ারের কাছে বিস্ফোরণ হয়েছে। এতে দেশটির টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বাধাগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে ইউক্রেন সরকার বলছে, রুশ বাহিনীর হামলার কারণে টিভি ভবনের কিছু সরঞ্জামের ক্ষতি […]

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দেন। গণভবন থেকে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।সভায় ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার ব্যাপারেও প্রধানমন্ত্রী নির্দেশনা […]

রাশিয়া-ইউক্রেন আলোচনা শেষে যে তথ্য জানা গেল

বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শেষ হয়েছে। ইতিমধ্যে দুপক্ষ তাদের রাজধানীতে ফিরে গেছেন। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক এমন তথ্য দিয়েছেন।তিনি বলেন, দুপক্ষের মধ্যে প্রথম দফা আলোচনা শেষ হয়েছে। তাদের প্রথম লক্ষ্য অস্ত্রবিরতি ও যুদ্ধের অবসান নিয়ে কথা হয়েছে। কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোডম্যাপ আকারে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে আরো […]

ইউক্রেনে সেনা পাঠানোর সিদ্ধান্তকে ‘জিনিয়াস’ বললেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর সিদ্ধান্তকে ‘জিনিয়াস’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডানপন্থি এক রেডিওর অনুষ্ঠানে  পুতিনের সেনা পাঠানোর ওই সিদ্ধান্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিক্রিয়া সম্পর্কে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল। তখন ট্রাম্প বলেন, আমি গতকাল একটি টেলিভিশনে গিয়ে বলেছিলাম, এটা জিনিয়াস। খবর বিবিসি অনলাইনের।   তিনি […]