মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা গাজীপুরের পূবাইলে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত টঙ্গীতে সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলে নিহত দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪

এবার কেড়ে নেওয়া হল পুতিনের ব্ল্যাক বেল্ট

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১৬৪ বার

বিশ্ব তায়কোন্ডো শান্তির বার্তা দিতে চায়। এমন অবস্থায় রাশিয়ার ইউক্রেনের উপর হামলা মেনে নিতে পারছে না তারা।

একে একে বিভিন্ন ক্রীড়া সংস্থা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশ থেকে সরে দাঁড়াচ্ছে। আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা, জুডো ফেডারেশন এবং বিশ্ব তায়কোন্ডো সংস্থা বিভিন্ন ভাবে পুতিনের সম্মান কেড়ে নিয়েছে। ফিফা আগেই জানিয়েছে যে বিশ্বকাপ খেলতে পারবে না রাশিয়া। উয়েফা জানিয়েছে রাশিয়ার কোনও ক্লাব খেলতে পারবে না তাদের প্রতিযোগিতায়।আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা (আইওসি) এক বিবৃতিতে লিখেছে, ‘ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধবিরতি নীতি গুরুতর লঙ্ঘন করেছে রাশিয়া। এ ছাড়াও অতীতে রাশিয়ার সরকারের অলিম্পিক্স চার্টারের অন্যান্য নিয়ম লঙ্ঘন বিবেচনা করে সিদ্ধান্ত হয়েছে, বর্তমানে রাশিয়া সরকারে গুরুত্বপূর্ণ কাজ করে এমন সমস্ত ব্যক্তির কাছ থেকে অলিম্পিক্স অর্ডার প্রত্যাহার করে নেবে আইওসি বোর্ড।

বিশ্ব তায়কোন্ডো শান্তির বার্তা দিতে চায়। এমন অবস্থায় ইউক্রেনের উপর রাশিয়ার হামলা মেনে নিতে পারছে না তারা। তাদের পক্ষ থেকে টুইট করে লেখা হয়েছে, ‘ইউক্রেনের উপর নৃশংস আঘাতের বিরোধিতা করে বিশ্ব তায়কোন্ডো। যুদ্ধের চেয়ে শান্তি অনেক বেশি মূল্যবান।’ তারা বলে, “এই কারণে বিশ্ব তায়কোন্ডো সিদ্ধান্ত নিয়েছে ভ্লাদিমির পুতিনের নবম ড্যান ব্ল্যাক বেল্ট প্রত্যাহার করা হবে। ২০১৩ সালে তাঁকে এই সম্মান দেওয়া হয়েছিল।”বিশ্ব তায়কোন্ডো প্রতিযোগিতায় রাশিয়ার পতাকা থাকবে না এবং তাদের জাতীয় সঙ্গীত বাজবে না বলেই জানানো হয়েছে।

আন্তর্জাতিক জুডো ফেডারেশন জানিয়েছে পুতিনের সাম্মানিক প্রেসিডেন্ট এবং রাষ্ট্রদূতের পদ কেড়ে নেওয়া হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories