করোনায় মৃতদের পোঁড়ানো ছাঁই দিয়ে শ্মশানেই পার্ক তৈরি করছে ভারত?

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই ভারতজুড়ে শুরু হয় মৃত্যু মিছিল। শ্মাশানে উপচে পড়ে ভিড়। হাজার হাজার লাশ চিতায় পুড়তে দেখে ভারতবাসী। সরকারিভাবে ঘোষিত পরিসংখ্যানের চেয়ে “ঢের গুণ বেশি ছিল লাশের সংখ্যা”। শ্মশানে জায়গা না মেলায়, একাধিক জায়গায় খালি মাঠ, নদীর ধার, পার্কিংয়ের জায়গাকে অস্থায়ী শ্মশান বানানো হয়। ছাঁইয়ে ভরে যায় শ্মশানের মাটি। পরিবার প্রিয়জনের শরীরের ছাইটুকুও […]

অক্সিজেন সংকটে ডক্টর সারদজিতো জেনারেল হাসপাতালে ৬৩ রোগীর মৃত্যু

মর্মা’ন্তিক ঘটনা ঘটল ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে। শেষ হয়ে গিয়েছিল অক্সিজেন তাই সিলিন্ডার পরিবর্তন করতে গিয়ে ঘটল এমন দুঃখজনক ঘটনা। রোববার ডক্টর সারদজিতো জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। অক্সিজেন সং’কট কাটানোর জন্য হাসপাতালের কর্মীরা অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা করেন। তবে তারা ৬৩ জন রোগীর জীবন বাঁচাতে ব্যর্থ হন। এক বিবৃতিতে হাসপাতালের পরিচালক রুকমন সিস্বিশান্ত বলেন, হাসপাতালে […]

শেষমেশ হবু শ্বশুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে রাজি হলো কনে !

বর প্রেম করেন অন্য এক মেয়ের সঙ্গে। তাই বিয়ে ঠিক হলেও পরিবারের চাপে বিয়ে করতে এসে প্রেমিকার হাত ধরেন। শেষমেশ ঘটনা ঘটলো উল্টো। মেয়ে তার হবু শ্বশুরকেই বর মেনে বিয়ের পিঁড়িতে বসতে রাজি হলো। এ ঘটনা ভারতের বিহারে। ভারতের বিহার রাজ্যে সেদিন বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল স্বপ্নার (২১)। বিয়েও হয়েছে।কিন্তু বরের সঙ্গে নয়, হবু শ্বশুরের […]

প্রতারণা করে ৩ বিয়ের অপরাধে নারীকে ১১ বছরের জেল

প্রতারণা করে তিনজনকে বিয়ে করে বিপাকে পড়েছেন এক নারী। কারো সঙ্গে বিচ্ছেদ ছাড়াই তিনি এই বিয়েগুলো করেন এবং বিয়ের আগে তিন স্বামীই ওই নারীর বন্ধু ছিল। বাহরাইনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর গালফ নিউজের। জানা গেছে, বাহরাইনের একটি আদালত অভিযুক্ত ৩০ বছর বয়সী ওই নারীকে তিন বিয়ে করার অপরাধে ওই নারীকে ১১ বছরের কারাদণ্ড ও […]

ভূমধ্যসাগরে নৌকাডুবে ৪৩ অভিবাসীর মৃত্যু

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪৩ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৮৪ জনকে।ডুবে যাওয়া নৌকাটিতে বাংলাদেশ, মিসর, সুদান ও ইরিত্রিয়া থেকে আসা অভিবাসীরা ছিলেন বলে জানিয়েছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট। লিবিয়ার উত্তর–পশ্চিম উপকূলের জুয়ারা থেকে নৌকায় করে অভিবাসীরা যাত্রা শুরু করেছিলেন। রেড ক্রিসেন্ট […]

ঘুষ না দেওয়ায় ৭৫ দিন মর্গে পড়ে রইল করোনায় মৃত ব্যক্তির দেহ !

করোনার (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত হয়েছিল গোটা ভারত। উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যে জারি ছিল মৃত্যুমিছিল। যোগী প্রশাসনের বিরুদ্ধে তো একাধিক গাফিলতির অভিযোগও উঠেছিল। এই পরিস্থিতিতে এবার আরও মারাত্মক ঘটনার কথা সামনে এলো। চিকিৎসককে ১৫ হাজার টাকা ঘুষ না দেওয়ায় পরিবারের হাতে তুলে দেওয়া হলো না কোভিডে মৃত ব্যক্তির দেহ। ৭৫ দিন হাসপাতালের মর্গেই […]

আবারও ইসরায়েলি কার্গো জাহাজে হামলা

ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে ওই জাহাজটিতে আগুন ধরে যায়। হামলার শিকার কার্গো জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাচ্ছিল।  গতকাল শনিবার ইসরায়েলি পতাকাবাহী ওই কার্গো জাহাজে ‘অজ্ঞাত অস্ত্র’ দিয়ে হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় জাহাজের কোনো ক্রু আহত হননি।নির্ভরযোগ্য অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে লেবাননের […]

ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রবিবার বেলা সাড়ে ১১টায় দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ সুলুর পাতিকুলে বিমানটি বিধ্বস্ত হয়। খবর রয়টার্সের। ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান কিরিলিটো শবেজানা এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে উদ্ধারকারী দল। তারা উদ্ধারকাজ শুরু করেছে। এএফপির বরাতে এনডিটিভির খবরে বলা হয়েছে, সি-১৩০ উড়োজাহাজটি […]

মেক্সিকোর মাঝ সমুদ্রে ভয়াবহ আগুন, ভাইরাল ভিডিও

মেক্সিকোর মধ্য সমুদ্রে জ্বলছে আগুন। নীল রঙের পানির ঢেউ, পাশেই ছড়িয়ে পড়েছে ভয়াবহ আগুন। অবাক-করা ভিডিও টুইটারে শেয়ার হতেই ভাইরাল হয় সেটি। খবর সিএনএন ও দ্য গার্ডিয়ানের। শুক্রবার সকালে মেক্সিকোর উপসাগরের মাঝে আগুন লেগেছিল। জানা গেছে, ইউকাটান উপদ্বীপ এলাকার খুব কাছের সমুদ্রেই এই আগুন দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই ছোট ছোট জাহাজে করে লোক নেমে […]

করোনা’র নতুন ঢেউ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি

বাংলাদেশ-ভারতসহ এশিয়ার কয়েকটি দেশে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট। বলা যায়, এই ধরনটি এশিয়ার ত্রাস হিসেবে আবির্ভূত হয়েছে। এটি ইউরোপে ছড়িয়ে পড়লেও এখনো সর্বগ্রাসী রূপ নিতে পারেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ডেল্টা ভ্যারিয়েন্ট আস্ফালন চালাতে পারে ইউরোপেও। সংস্থাটির আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ বলেন, ইউরোপে গা-ছাড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে। টিকাদান কর্মসূটির […]