গাড়ির উপরে বসে বিয়ের আসরে যাওয়ার পথে গ্রেফতার কনে !(ভিডিওসহ)

করোনা মহামারির মধ্যে গাড়ির উপরে (বনেটে) বসে বিয়ে করতে বের হয়ে গ্রেফতার হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ২৩ বছর বয়সী এক তরুণী। মঙ্গলবার পুণের বাসিন্দা ওই তরুণী সাসওয়াদ যাচ্ছিলেন বিয়ে করতে। গাড়িতে ছিলেন তার পরিবার-পরিজনেরা। শুধু গাড়ির উপরে বসে ক্ষান্ত থাকা নয়, তা ক্যামেরা বন্দিও করেছেন তিনি। সেই ভিডিও এখন ভাইরাল।গাড়ির উপরে বসে বাইরে বের হওয়ার জন্য মোটর যান আইনে […]

মেসির স্পেনযাত্রার আগে আর্জেন্টিনার বিমানবন্দরে বোমাতঙ্ক

দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জয় করেছে আর্জেন্টিনা। পুরো ফুটবল বিশ্বের প্রশংসায় ভাসছেন লিওনেল মেসি। এরইমধ্যে ঘটে গেল বিপত্তি, মেসির জীবনে এলো বোমাতঙ্ক। যার জেরে বদলে গেল তাঁর ছুটি কাটানোর পরিকল্পনা। আর্জেন্টিনা থেকে স্পেনে যাওয়ার কথা ছিল মেসির। আর্জেন্টিনার রোজারিও বিমানবন্দরের এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। মেসির ফ্লাইটের কয়েক ঘণ্টা আগে এক ব্যক্তি দাবি করেন […]

নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে ২৬১ তালেবান নিহত

আফগানিস্তানে বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৬১ তালেবান নিহত হয়েছে। একই সঙ্গে তাদের বহু অভিযানের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার দেশটির গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানিয়েছে।আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবানের ২৬১ জন নিহত হয়েছেন।  গতকাল মঙ্গলবার তালেবান বামিয়ান প্রদেশের সায়ঘান জেলা, গজনির মালিস্তান, ফারাহ প্রদেশের পুর চমন এবং খোস্ট […]

স্বামীর পরকীয়ায় অন্তঃসত্ত্বা প্রতিবেশী, প্রতিশোধ নিতে যা করলেন স্ত্রী !

প্রতিবেশীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন স্বামী। স্ত্রী যখন জানতে পারেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রতিবেশী ততদিনে অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছেন। এই বিশ্বাসভঙ্গের প্রতিশোধ নিয়েছিলেন স্ত্রী। সেই প্রতিশোধ নিতে যা করেছিলেন তা টিকটক ভিডিওর মাধ্যমে নেটাগরিকদের জানিয়েছেন ওই নারী। প্রতিশোধের সেই ধরনে মজেছে নেটদুনিয়া। ওই নারীর নাম আন্দ্রেয়া আওয়েন। সম্প্রতি গোটা ঘটনা নেটমাধ্যমে এলেও ঘটনাটি ২০০৬ […]

মাস্টারশেফ অস্ট্রেলিয়া-চ্যাম্পিয়ন হতে ​পারলেন না বাঙালি রাঁধুনী কিশোয়ার

অনেক আশা জাগিয়েও রান্নাবিষয়ক জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ১৩তম আসরে চ্যাম্পিয়ন হতে পারেননি বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় কিশোয়ার চৌধুরী। ২০২১ সালের প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করেছেন তিনি। লাউ চিংড়ি, বেগুন ভর্তা, খিচুড়ি, মাছ ভাজা, আমের টক, খাসির রেজালা— আন্তর্জাতিক একটি প্রতিযোগিতায় একের পর এক এমন মুখরোচক খাবার রান্না করে বিচারকসহ বিভিন্ন ভাষাভাষীর দর্শকের নজর […]

ওমানে করোনায় মারা যাওয়া প্রবাসী প্রকৌশলীর দাফন সম্পন্ন

ওমানে গত শুক্রবার করোনায় মাত্র ৩৩ বছর বয়সে মারা যাওয়া বন্ধু সমাজ ওমানের সুবেখি উপ শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহবুব আলমের দাফন সম্পন্ন হয়েছে। জানা গেছে, মাহবুবের পরিবারের শত আকুতি থাকা সত্ত্বেও অনুমতি না থাকায় মরদেহ দেশে পাঠানো সম্ভব হয়নি। পরে বন্ধু সমাজ ওমানের সহ-সভাপতি ও বাংলাদেশ স্কুল সুইকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী শামসুল হকের সার্বিক […]

তৃতীয় ঢেউ আসবেই, ঘুরে বেড়ানো বন্ধ করুন : আইএমএ

গবেষক-চিকিৎসকদের দাবির সমর্থনে এবার এগিয়ে এলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। সোমবার সংগঠনটির পক্ষ থেকে বলা হয, ভারতে তৃতীয় ঢেউ অনিবার্য। এ বার্তা দিয়েই কেন্দ্র ও রাজ্যগুলোকে সতর্ক করল এই চিকিৎসক সংগঠন। পাশাপাশি করোনাবিধি শিথিল হতেই একাধিক পর্যটনস্থলে পর্যটকদের মধ্যে বেপরোয়া মনোভাব দেখা গেছে। সেই বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা। প্রেস বিবৃতিতে আইএমএ বলেছে, ‘গোটা বিশ্বের […]

ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে বিশ্বে

ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে ‘আগুন গতি’তে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরোস আধানম ঘেব্রেয়েসাস। একই সঙ্গে তিনি বলেছেন, যেসব দেশে করোনা টিকার সঙ্কট আছে, সেখানে বিধিনিষেধ শিথিল করা হবে বিপজ্জনক। সোমবার তিনি ডেল্টা ভ্যারিয়েন্টের ধ্বংসাত্মক প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, করোনা ভাইরাসের এই স্ট্রেইনটি ‘স্কোরচিং পেস’ বা আগুন গতিতে মানুষকে আক্রান্ত […]

মামীকে নিয়ে ভাগ্নে উধাও !

ঘটনাটি রীতিমতো ভাইরাল ! মামার বিয়েতে উপস্থিত থাকতে পারেনি ভাগ্নে।  তাই মামার বিয়ের কিছু দিন পর নতুন মামীকে দেখতে এসে প্রেমে পড়ে যান ভাগ্নে। আস্তে আস্তে মামীও ভাগ্নেকে পছন্দ করতে থাকেন। একসময় দুইজনে পরকীয়ায় জড়িয়ে পড়েন। আর এটি ঘটেছে ভারতে। মামা-মামী দুজনেই মুম্বাইয়ে থাকতো। ওই ভাগ্নেও মুম্বাইয়ে থাকতো। সে পেশায় অটোচালক। মামাবাড়িতে প্রায়ই যাতায়াত করতো […]

অভিনেত্রীকে ধর্ষণের হুমকি, পুলিশে অভিযোগ

দীর্ঘ এক বছর ধরে অভিনেত্রী প্রত‌্যুষা পালকে ধর্ষণের হুমকি দিয়ে আসছে এক ব‌্যক্তি। ‘তবু মনে রেখো’ খ্যাত এই নায়িকা থানায় অনেকবার অভিযোগ দায়ের করতে গেলেও তা গ্রহণ করেনি পুলিশ। অবশেষে রোববার (১১ জুলাই) কলকাতার লালবাজার সাইবার সেল দপ্তর ভারতীয় এই অভিনেত্রীর অভিযোগ গ্রহণ করেছে।ভারতীয় একটি সংবাদমাধ‌্যম জানিয়েছে, ঘটনার সূত্রপাত গত বছরের শুরুর দিকে। নির্দিষ্ট একজন […]