করোনা : পশ্চিমবঙ্গে ১৫ আগস্ট পর্যন্ত বাড়ল বিধিনিষেধ

বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনাভাইরাস সংক্রমণ রোধে বিধিনিষেধের মেয়াদ আগামী ১৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই সঙ্গে কোভিড নিয়ন্ত্রণবিধিতে কিছু ছাড় এবং কিছু বাড়তি বিধিনিষেধও আরোপ করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিবের পক্ষ থেকে জারি করা একটি নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ৩১ জুলাই থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার আবহেই করোনা […]
ভারতের প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক নন জানিয়ে যা বললেন মমতা

ভারতের প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক নন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘আমি চাই, বিরোধীরা একজোট হোক। একা আমি কিছু করতে পারব না। আমি লিডার নই, ক্যাডার। আমি স্ট্রিট ফাইটার। সকলকে একজোট হতে হবে। গতকাল বুধবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথে প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক শেষে মমতা ভারতীয় গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। ওই বৈঠকে রাহুল গান্ধীও […]
মুকুল রায়ের বিরুদ্ধে বিজেপির মামলা

পশ্চিমবঙ্গের বিধায়ক মুকুল রায়কে ‘অবৈধভাবে’ পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান করার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে বিজেপি।মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থে এই মামলা করেন বিজেপির নদীয়ার বিধায়ক ও আইনজীবী অম্বিকা রায়। এ মামলার শুনানি হওয়ার কথা বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। একসময়ের বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক তৃণমূল নেতা মুকুল রায় এবারের বিধানসভা নির্বাচনে নদীয়ার কৃষ্ণনগর […]
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র করোনা মোকাবিলায় এক সঙ্গে কাজ করবে

মহামারি করোনা মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আরও নিবিড়ভাবে কাজ করবে। ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি এবং পরিবেশ বিষয়ক উর্ধ্বতন কর্মকর্তা মার্শা বার্নিকাটের মধ্যে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।আজ বুধবার (২৮ জুলাই) ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। বৈঠকে […]
শতকরা ৯০ ভাগকেই করোনাভাইরাসের পূর্ণাঙ্গ টিকা দিয়েছে ভুটান।

শতকরা ৯০ ভাগকেই করোনাভাইরাসের পূর্ণাঙ্গ টিকা দিয়েছে ভুটান। এই হার বিশ্বে সর্বোচ্চ। এ খবর দিয়েছে অনলাইন ভয়েস অব আমেরিকা। ভুটানের মোট জনসংখ্যা আট লাখ। জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ২০ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ করার জন্য কমপক্ষে ২৪০০ স্বাস্থ্যকর্মীকে দায়িত্ব দিয়ে ছড়িয়ে দেয়া হয়।ইউনিসেফ বলেছে, ভুটানের রাজকীয় […]
পারমাণবিক বোমার মজুদ বাড়াচ্ছে চীন, সতর্ক যুক্তরাষ্ট্র

সামরিক শক্তিতে ভয়ঙ্কর হয়ে উঠছে চীন। নতুন আরও ১১০টি ক্ষেপণাস্ত্র সাইলো নির্মাণ করেছে দেশটি। যা পারমাণবিক অস্ত্রের জন্য ব্যবহৃত হবে। এমন খবরে উদ্বেগ জানিয়েছেন পেন্টাগন কর্মকর্তা এবং রিপাবলিকান দলের কংগ্রেস সদস্যরা। আমেরিকান ফেডারেশন অব সায়েন্টিস্টসের (এএফএস) একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীন তাদের সিনজিয়াং অঞ্চলের পূর্বে হামির কাছে সাইলোর একটি নতুন ক্ষেত্র নির্মাণ করছে। স্যাটেলাইটে এমন […]
করোনার ডেল্টা ধরন ছড়াচ্ছে আমেরিকায়, পরতে হবে মাস্ক

আমেরিকায় করোনাভাইরাসের ডেল্টা ধরন ছড়াচ্ছে। তাই আবার মাস্ক পরতে হবে সবাইকে। দু’টি ভ্যাকসিন নেয়া থাকলেও আমেরিকায় মাস্ক পরতে হবে। বিশেষ করে কোনো ইন্ডোর অনুষ্ঠানে বা যে সব জায়গায় করোনা হচ্ছে সেখানে। ডেল্টার সংক্রমণ ছড়াচ্ছে বলেই এই সিদ্ধান্ত নিয়েছে সেন্টার ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।মঙ্গলবার সিডিসি ঘোষণা করেছে, যাদের দুইটি ভ্যাকসিন নেয়া হয়েছে, তাদেরকেও আবার মাস্ক পরতে হবে। করোনা […]
কূপ খনন, কোদালের কোপে বেরোল ৮৫০ কোটি টাকা!

ঘটনাটি নিয়ে রীতিমতো তোলপাড় ! চলছিল কূপ খননের কাজ, তাও আবার বাড়ির পেছনে। কোদালের কোপে যা বেরোল তার দাম ৮৫০ কোটি টাকা! জিনিসিটি বিশাল একটি পাথরের খণ্ড যা কোনো সাধারণ পাথড় নয় ! বিষয়টি বুঝতে পেরে খবর পাঠানো হয় রত্ন বিশেষজ্ঞদের। তাদের কথায় চোখ কপালে ওঠে সবার। এ তো পাথর নয়। মূল্যবান নীলার বিশাল একটি […]
ইরানে ইসরায়েলের নতুন ষড়যন্ত্র, অস্ত্রসহ একঝাঁক গুপ্তচর আটক

পানি সংকট নিয়ে উত্তপ্ত পরিস্তিতি ইরানে। এ বিক্ষোভ দেশটির দক্ষিণাঞ্চলে শুরু হয়ে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ছে অন্য অঞ্চলগুলোতেও। বিষয়টি নিয়ে তেহরান উসকানিদাতা হিসেবে ইসরায়েলকে দায়ী করেছে। এর মধ্যে এবার ইসরায়েলের হয়ে কাজ করা একঝাঁক গুপ্তচর গ্রেফতার এবং তাদের কাছে থাকা বিশাল অস্ত্রভাণ্ডারের সন্ধান মিলেছে বলে দাবি করেছে ইরান। একইসঙ্গে অস্ত্রসহ একঝাঁক ইসরায়েলি গুপ্তচর আটকের […]
তিউনিশিয়ায় রাজনৈতিক সঙ্কট আরও ঘনীভূত, প্রতিরক্ষামন্ত্রীকে বহিষ্কার

উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ায় রাজনৈতিক সঙ্কট আরও ঘনীভূত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত এবং জাতীয় সংসদ স্থগিত করার পর প্রতিরক্ষামন্ত্রী ইব্রাহিম বারতাজিকে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। এছাড়া তিনি দেশের ভারপ্রাপ্ত আইনমন্ত্রী হাসান বিন স্লিমানেকে বরখাস্ত করেছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তিনি এই দুই মন্ত্রীকে বরখাস্ত করেন।এর একদিন আগে প্রধানমন্ত্রী হিচেম মেচিচিকে বরখাস্ত করেন এবং এক […]