ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের একটি প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ। ওই একই প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল ভারতও। ইউক্রেনে কথিত যুদ্ধাপরাধের তদন্তের মেয়াদ আরও এক বছর বাড়ানোর জন্য এই মঙ্গলবার (৪ এপ্রিল) এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। অবশ্য বাংলাদেশ-ভারতসহ বেশ কয়েকটি দেশ ভোটদান থেকে বিরত থাকলেও প্রস্তাবটি পাস হয়েছে। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বুধবার (৫ এপ্রিল) এক […]

পোল্যান্ডে পৌঁছেছেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি পোল্যান্ড এসে পৌঁছেছেন।ওয়ারশ বলেছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে দেশের বাইরে তার ব্যাতিক্রমী সফরের এটি সর্বশেষ। পোলিশ প্রেসিডেন্ট কার্যালয়ের সিনিয়র কর্মকর্তা মার্সিন প্রোজাইডাকস টিভিএন২৪ টেলিভিশনকে বলেছেন, প্রেসিডেন্ট পোলিশ সীমান্ত অতিক্রম করেছেন। তিনি এখন পোলিশ অঞ্চলে।উল্লেখ্য, ন্যাটো সদস্য পোল্যান্ড রুশ আগ্রাসন মোকাবেলায় কিয়েভের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মিত্র। এ ছাড়া দেশটি ইউক্রেন থেকে পালিয়ে […]

নির্বাচনে প্রার্থিতা ঠেকাতেই এই মামলা : ট্রাম্প

আসন্ন নির্বাচনে তার প্রার্থিতা ঠেকাতে ক্ষমতাসীন ডেমোক্রেটরা এই মামলা করেছে বলে অভিযোগ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়ে ফ্লোরিডা ফিরে সমর্থকদের উদ্দেশ্যে এ কথা জানান তিনি। জানান, দেশের স্বার্থে তিনি সব সময় সরব থাকবেন।সাবেক পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ফ্লোরিডা থেকে নিউইয়র্ক সিটিতে এসে শুনানিতে অংশ নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড […]

জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ নৌ মহড়া

পূর্ব চীন সাগরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর সঙ্গে দুই দিনের যৌথ মহড়া শেষ করেছে জাপান। দেশটির নৌ আতœরক্ষা বাহিনী বা এমএসডিএফের বরাত দিয়ে এ তথ্য জানায় জাপান টাইমস।এমএসডিএফ জানিয়েছে, পারমাণবিক অস্ত্রে সজ্জিত মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস নিমিৎজ’ এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার ডেস্ট্রয়ারসহ মোট আটটি জাহাজ সোমবার (৩ এপ্রিল) ও মঙ্গলবার (৪ এপ্রিল) এই […]

হায়দরাবাদে বহুতল ভবনে আগুন, ৬ জনের মৃত্যু

ভারতে আবার বহুতল ভবনে আগুন। এবার হায়দরাবাদে। এ ঘটনায় দুই নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। ছয়জন অসুস্থ হাসপাতালে ভর্তি।হায়দরাবাদের এই বহুতল বাড়ির নাম স্বপ্নলোক কমপ্লেক্স। সেখানেই পাঁচতলায় আগুন লাগে। এই বাণিজ্যিক কমপ্লেক্সের পাঁচতলায় একটি মার্কেটিং সংস্থার অফিস ছিল। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে। দমকলের দশটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে প্রবল ধোঁয়ায় অনেকে […]

আগামী সপ্তাহে মস্কো সফরে যাচ্ছেন শি জিন পিং

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো সফর করবেন। তার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ক্রেমলিন বলেছে, তারা একটি ‘ব্যাপক অংশীদারত্ব এবং কৌশলগত সহযোগিতা’ নিয়ে আলোচনা করবেন।রাশিয়ার মিত্র বেইজিং ইউক্রেনে যুদ্ধ শেষ করার প্রস্তাব দেওয়ার সময় এই সফরের কথা জানিয়েছিলেন। যা নিয়ে পশ্চিমারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল।  বেইজিংয়ের […]

গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আবারও আদালতে ইমরান খান

গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। শুক্রবার (১৭ মার্চ) ইসলামাবাদ হাইকোর্টে নতুন করে একটি আবেদন করেছেন তিনি।আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, আলোচিত তোষাখানা মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার জন্য বৃহস্পতিবার ইমরানের একটি […]

বাখমুতে দলে দলে মারা যাচ্ছে রুশ সেনা

ধ্বংসস্তূপের মধ্যে যুদ্ধের একটি নতুন সীমারেখা এঁকেছে ইউক্রেন, আর সেই রেখাটি হলো বাখমুত। কৌশলগতভাবে এর গুরুত্ব কম হলেও, এর দখল নিয়ে যুদ্ধে হাজার হাজার লোক মারা গেছে। সাত মাসেরও বেশি সময় আগে এই লড়াই শুরু হয়। ইউক্রেন যুদ্ধে এটি এখন পর্যন্ত দীর্ঘতম এক লড়াই। বাখমুত এবং এর আশপাশে তীব্র লড়াই চলার মাঝে শহরটির দক্ষিণ অংশে মোতায়েন […]

ভারতে আলুর কোল্ড স্টোরেজের ছাদ ধসে ৮ জন নিহত

ভারতের উত্তর প্রদেশের সম্বল জেলার চান্দৌসি এলাকায় বৃহস্পতিবার আলুর কোল্ড স্টোরেজের ছাদ ধসে ৮ জন নিহত হয়েছে। ওই হিমাগার থেকে উদ্ধার করা হয়েছে ১১ জনকে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কোল্ড স্টোরেজে ধসের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ধসে পড়া কোল্ড স্টোরেজে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) […]

ইউক্রেনে গণহত্যার কোনো সন্ধান পাওয়া যায়নি : জাতিসংঘ

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে জাতিসংঘের একটি তদন্ত দল ইউক্রেনে গণহত্যা সংঘটিত হয়েছে এমন কোনো তথ্য পায়নি। বৃহস্পতিবার ওই দলের প্রধান এ কথা বলেছেন। তদন্ত দলের প্রধান নরওয়ের বিচারক এরিক মোসে জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইউক্রেনে গণহত্যার কোনো ঘটনা খুঁজে পায়নি। তবে তিনি আরো বলেন, ‘সেখানে আমরা লক্ষ্য করেছি যে, দেশটি […]