চীন সফরে যাচ্ছেন রাশিয়ার শীর্ষ কূটনীতিক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার ও মঙ্গলবার মস্কোর গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদার দেশ চীন সফর করবেন।রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।খবর এএফপিপররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, রুশ ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ৮ এবং ৯ এপ্রিল গণপ্রজাতন্ত্রী চীনে সরকারি সফরে যাবেন। চীনে তার এ সফর চলাকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে […]

খান ইউনিসে তীব্র লড়াই, ইসরায়েলের ১৪ সেনা নিহত

ফিলিস্তিনের গাজার খান ইউনিস এবং এর আশেপাশের এলাকায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তীব্র লড়াই চালাচ্ছে হামাস যোদ্ধারা। কয়েক ঘণ্টার যুদ্ধে ইসরায়েলের ১৪ সেনাকে হত্যার দাবি করেছে স্বাধীনতাকামী সংগঠনটি।গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৬ মাস পূর্ণ হলো আজ। তবে যুদ্ধে এখনও ইসরায়েল উল্লেখযোগ্য সাফল্য পায়নি বলে মনে করেন বিশ্লেষকরা।খান ইউনুস শহরটি ডিসেম্বর থেকে ইসরায়েলি সামরিক অভিযানের মঞ্চ ছিল। ইসরায়েলি […]

বলিভিয়ায় ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১৪

বলিভিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি ব্যস্ত রাস্তায় বৃহস্পতিবার একটি ট্রাক এবং বাসের মধ্যে সংঘর্ষে ১৪ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।স্থানীয় পুলিশ কর্মকর্তা জুলিও লরেয়া জানান, নিহতদের মধ্যে ‘নয়জন নারী, চারজন পুরুষ ও এক শিশু’ রয়েছে।তিনি জানান, ট্রাকটির চালক বিপরীত দিক থেকে আসা বাসটিকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রাকটি লবণবোঝাই […]

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের সম্ভাবনা : যুক্তরাষ্ট্র

সিরিয়ায় ইরানের কনস্যুলেট ভবনে ভয়াবহ বিমান হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনায় যুক্তরাষ্ট্র শঙ্কিত। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ সমন্বয়কারী জন কিরবি সিএনএন’কে এ কথা বলেছেন।ইসরায়েল ও ইরানের মধ্যে একটি বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা সম্পর্কে টিভি উপস্থাপকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, এ ব্যাপারে আমরা খুব উদ্বিগ্ন। আসলে, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট […]

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছুঁইছঁই

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছুঁই ছুঁই করছে। আহতের সংখ্যাটাও ৭৫ হাজারের বেশি।বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩২ হাজার ৯৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৫ হাজার ৫৭৭ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ২৪ হাজারের […]

এবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

শক্তিশালী ভূমিকম্পে তাইওয়ান বিপর্যস্ত হওয়ার পরের দিনই কেঁপে উঠল জাপান।বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৬ মিনিটে দেশটিতে ভূমিকম্প আঘাত হানে।দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, প্রাথমিক তথ্যানুযায়ী এটি ৬ মাত্রার ভূমিকম্প ছিল। এতে জাপানের উত্তর-পূর্বাঞ্চল যেন একটি ধাক্কা খেল। তবে সুনামির কোনো আশঙ্কা নেই। তাই সতর্কতাও জারি করা হয়নি।এ সত্ত্বেও দেশটিতে আতঙ্ক বিরাজ করছে। কারণ, দেশটি এমনিতেই […]

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া সর্বশেষ যে অস্ত্রের পরীক্ষা চালিয়েছে তা একটি মাঝারি থেকে দূর পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল। দেশটির নেতা নেতা কিম জং উনের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। আজ বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার একদিন পর রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘কেসিএনএ’ বলেছে, ‘সামরিক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ অর্থবহনকারী নতুন একটি মাঝারি থেকে দূর পাল্লার হাইপারসনিক […]

ভারতে সংঘর্ষে ১৩ মাওবাদী নিহত

ভারতের মধ্যাঞ্চলে ভয়াবহ সংঘর্ষে ১৩ মাওবাদী বিদ্রোহী নিহত বুধবার দেশটির পুলিশ একথা জানিয়েছে।অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ৫০ বছরের দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ছত্তিশগড়ে রাজ্যের বিজাপুর জেলার একটি দুর্গম জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের এই ভয়াবহ বন্দুকযুদ্ধ হয়েছে।স্থানীয় পুলিশ প্রধান পি. সুন্দররাজ এএফপি’কে বলেন, পুলিশ কর্মকর্তারা বিদ্রোহীদের রাইফেল, মেশিনগান, গ্রেনেড লাঞ্চার এবং গোলাবারুদ […]

রাফায় অভিযান নিয়ে মার্কিন উদ্বেগ আমলে নেবে ইসরায়েল

ইসরায়েল জনাকীর্ণ রাফায় তাদের পরিকল্পিত অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগকে আমলে নেবে। হোয়াইট হাউস সোমবার এ কথা জানিয়েছে।গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় যুদ্ধে বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।রাফায় ইসরায়েলের স্থল অভিযানের পরিকল্পনা এবং গাজায় ব্যাপক বেসামরিক প্রাণহানি নিয়ে ইসরায়েলের সঙ্গে তার মূল সমর্থনকারী যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস এ খবর জানিয়েছে।এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, মার্কিন […]

মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া মঙ্গলবার একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ বছর কিম জং উনের সরকারের নিষিদ্ধ অস্ত্র পরীক্ষার ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ পদক্ষেপ।সিউলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।আজ মঙ্গলবারের উৎক্ষেপণটি ছিল ২০২৪ সালের তৃতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এর আগে গত মার্চ মাসে কিমের তত্ত্বাবধানে কঠিন-জ্বালানি চালিত একটি এবং জানুয়ারিতে হাইপারসনিক ওয়ারহেড সম্বলিত আরেকটি ক্ষেপণাস্ত্রের […]