বিশ্ব জুড়ে আবারো করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ৭০০ মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমেছে দেড় লাখের নিচে।এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে তাইওয়ানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, ইতালি, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও তাইওয়ান। এতে বিশ্বব্যাপী করোনায় […]
নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তিনি বলেছেন, ‘আমি দায় স্বীকার করতে চাই এবং যে ভুলগুলো হয়েছে তার জন্য দুঃখিত।তবে এজন্য তিনি পদত্যাগ করছেন না। বরং পরবর্তী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন বলেও জানিয়ে দিয়েছেন।গতকাল সোমবার (১৭ অক্টোবর) এক সাক্ষাৎকারে ক্ষমা প্রার্থনা করেন তিনি।এসময় তিনি আরো বলেন, ‘আমি কাজ করতে চেয়েছিলাম, করের […]
ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মুসলিম দু’টি দেশের বৃহত্তর সুবিধার্থে বাংলাদেশ থেকে আরো অধিক হারে জনবল নিয়োগের জন্য ব্রুনাই’র সুলতানের প্রতি অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশের বিনিয়োগের উপযোগী পরিবেশ বিদ্যমান রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করারও আহ্বান জানান।সফররত ব্রুনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি হামিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি […]
ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষ-পদদলিত হয়ে নিহত বেড়ে ১৭৪

ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। ম্যাচ শেষে সমর্থকেদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর পদদলিত হয়ে প্রাণহানির এ ঘটনা ঘটে। এ ছাড়া এ ঘটনায় আরও প্রায় ১৮০ জন আহত হয়েছেন। ডববিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার পূর্ব জাভাতে আরেমা এফসি নামে একটি ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বী পার্সেবায়া সুরাবায়ার কাছে […]
ব্রাজিলে ভোটে এগিয়ে সাবেক প্রেসিডেন্ট লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারো ও সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।সংবাদমাধ্যমগুলো বলছে, এ পর্যন্ত অন্তত ৮৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। তাতে দৃশ্যমানভাবে কেউই এগিয়ে নেই। লুলা দা সিলভা ৪৬ দশমিক ছয় চার শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার চেয়ে অল্প ব্যবধানে পিছিয়ে আছেন বলসোনারো। তার প্রাপ্ত ভোট […]
খারসনে আরো দুই এলাকা পুনরুদ্ধার হয়েছে : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, খারসন অঞ্চলের দুটি এলাকা রুশ বাহিনীর কবল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। আরখানহেলস্ক এবং মাইরোলিউবিভকা হলো সেই দুই এলাকা।রয়টার্স জানিয়েছে, রাতে নিয়মিত ভাষণে জেলেনস্কি আরখানহেলস্ক ও মাইরোলিউবিভকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে বলে দাবি করেছেন। তবে খারসন এলাকায় দুটি অঞ্চলের নিয়ন্ত্রণ বেহাত হয়ে যাওয়ার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া […]
ইরানে হিজাববিরোধী বিক্ষোভে ৯২ জন নিহত : মানবাধিকার গ্রুপ

ইরানে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে চলা বিক্ষোভকালে অন্তত ৯২ জন নিহত হয়েছে। ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) রোববার এ কথা জানিয়েছে।গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটক আমিনীর (২২) মৃত্যুর পর দেশজুড়ে হিজাব বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ বিক্ষোভ নারীদের হলেও পুরুষেরাও এতে অংশ নিচ্ছে। এ ছাড়া শনিবার পর্যন্ত বিশ্বের প্রায় দেড়শো […]
যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইয়ানের নিহত বেড়ে ৮৫

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে দাঁড়িয়েছে। তবে ঘূর্ণিঝড়ের সময় তাৎক্ষণিক জরুরি ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় অনেক কর্মকর্তাই সমালোচনার মুখে পড়েছেন। ক্যাটাগরি ৪ মাত্রার শক্তিশালীয় এই ঝড় স্থানীয় সময় বুধবার ফ্লোরিডা উপকূলে আঘাত হানে। এতে কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ঘুর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল […]
পূজোঁর ঢাক বাজিয়ে নাচলেন মুখ্যমন্ত্রী মমতা

বছর ঘুরে আবারও এসেছে শারদীয় দুর্গাপূজা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব ঘিরে চলছে শেষ সময়ে প্রস্তুতি। এরই মধ্যে বুধবার তৃতীয়ায় পূজা উদ্বোধনে নিজেই ঢাক বাজাতে বাজাতে মণ্ডপে প্রবেশ করে এবং ডান্ডিয়া নাচে অংশ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা ব্যানার্জী। তার এমন উৎযাপন নজর কেড়েছে সবার। সোশ্যাল মিডিয়ায় মমতার সেই ঢাক বাজানো […]
সু চি’র আরও তিন বছরের কারাদণ্ড

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান শন টার্নেলকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মিয়ানমারের একটি আদালত তাদের এই কারাদণ্ড দেয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, তিন বছর করে তাদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে একটি সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ […]