লস অ্যাঞ্জেলেসে শেষ হলো ৪০তম ফোবানা সম্মেলন

যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলনের ইতিহাসে নয়া রেকর্ড গড়লেন লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন। তিন দিনব্যাপী ৪০তম ঐতিহাসিক ফোবানা সম্মেলন সফল হয়েছে বলে দাবি করছেন আয়োজক কমিটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক) কর্মকর্তারা, কিন্তু বহিরাগত অতিথিরা কম সংখ্যক দর্শকশ্রোতার উপস্থিতি দেখে অনেকটাই হতাশ হয়েছেন।স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার […]

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, মরদেহ দেশে পাঠাল হাইকমিশন

মালদ্বীপের রাজধানী মালেতে মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশি মো. হাসান মিয়ার মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তরের জন্য বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন, মালে।মো. হাসান মিয়া কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাসিন্দা। তিনি গত ১৬ জুন ২০২৬ কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে আসেন। পরবর্তীতে ১ সেপ্টেম্বর ২০২৬ তিনি মালেতে মৃত্যুবরণ করেন।ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে গত ৫ সেপ্টেম্বর […]

মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

মালয়েশিয়ার জোহর রাজ্যে পৃথক অভিযানে তিনটি কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। আটক শ্রমিকদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং অনুমোদিত পাস বা পারমিটের অপব্যবহারের অভিযোগ রয়েছে।জোহর ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, প্রথম অভিযানটি মুয়ারের পারিত জামিল এলাকায় দুটি আসবাবপত্র কারখানায় চালানো হয়। […]

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

মালয়েশিয়ার প্রযুক্তি ও শিল্পের অন্যতম কেন্দ্র পেনাংয়ে বাংলাদেশি প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। একই সঙ্গে সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ এবং পেনাংয়ের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান ও সমুদ্র যোগাযোগ স্থাপনের প্রস্তাব দিয়েছেন তিনি।সোমবার পেনাংয়ের মুখ্যমন্ত্রী চাও কন ইয়োর সঙ্গে কোমতার ভবনে সৌজন্য সাক্ষাৎকালে এসব প্রস্তাব […]

মালয়েশিয়ায় ওভারস্টে ধরপাকড় : ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য নতুন করে সতর্কবার্তা। বৈধ পাস বা পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর দেশটিতে অবস্থান করলেই গুনতে হতে পারে বড় মাশুল। চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত তেরেংগানু রাজ্যে ৩৩৪টি অভিযানে ১ হাজার ২৫৭ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। এর মধ্যে ৩১৭ জনই আটক হয়েছেন অনুমোদিত সময়ের বেশি অবস্থানের (ওভারস্টে) অভিযোগে।মালয়েশিয়ার ইমিগ্রেশন […]

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়া প্রবাসীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়।নিহতরা সবাই সিলেটের বাসিন্দা। তাদের মধ্যে দুজনের পরিচয় আগে শনাক্ত হয়েছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ […]

বাংলাদেশসহ একাধিক দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

আসন্ন ধর্মীয় ছুটির মৌসুমকে কেন্দ্র করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানসহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশে ভ্রমণের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) অঞ্চলটির এসব দেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে একটি জরুরি ভ্রমণ নির্দেশনা জারি করেছে।রবিবার (৬ সেপ্টেম্বর) জারি করা ওই নির্দেশনায় ইসরায়েলি নাগরিকদের এসব দেশে ভ্রমণ করা থেকে বিরত থাকার […]

জনপ্রিয়তায় বড় ধস, চাপে ট্রাম্পের রিপাবলিকান পার্টি

যুক্তরাষ্ট্রে লেবার ডে ছুটির পর আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের চূড়ান্ত প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নির্বাচনের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস নেমেছে। এতে কংগ্রেসে সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা রিপাবলিকানদের জন্য কঠিন হয়ে পড়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মূলত প্রেসিডেন্টের কার্যক্রমের ওপর একধরনের গণভোট। গত এক দশক […]

হরমুজে উত্তাপ: মার্কিন জাহাজে হামলার পর অন্যদেরও সতর্ক করে দিল ইরান

হরমুজ প্রণালির কাছে ইরান-যুক্তরাষ্ট্র হামলা এবং পাল্টা হামলায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। অভিযোগ, মার্কিন জাহাজকে নিশানা করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তার পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও ইরানের তিনটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। দুই তরফেই দেওয়া হয়েছে কঠোর হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ দিয়ে যাতায়াতকারী অন্য দেশগুলিকেও সতর্ক করে দিয়েছে ইরান।পশ্চিম এশিয়ায় দায়িত্বপ্রাপ্ত আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল […]

ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন।স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছে ব্লাইথ এভিনিউ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ফ্রেসনো ফায়ার বিভাগের বরাত দিয়ে এএনআই নিউজ এ তথ্য জানিয়েছে।ফ্রেসনো ফায়ার বিভাগ জানায়, আহত দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে […]