ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত পাকিস্তানি ব্যবসায়ী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পাকিস্তানি ব্যবসায়ী আসিফ রাজা মার্চেন্টকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি ফেডারেল আদালতের জুরি। বিচার চলাকালে জুরির সামনে উপস্থাপিত তথ্য অনুযায়ী, মার্কিন নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিলেন মার্চেন্ট। শুনানিতে তিনি স্বীকার করেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামীক রেভল্যুশনারি গার্ডের একজন গোয়েন্দার নির্দেশে তিনি এ […]

সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর ঠিক আগমুহূর্তে ভূপাতিত ইরানের ২ যুদ্ধবিমান

মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে হামলার ঠিক আগমুহূর্তে ইরানের দুটি বোমারু বিমান ভূপাতিত করেছে কাতারের যুদ্ধবিমান। সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছে অভিযানের বিষয়ে অবগত দুটি সূত্র।সোমবার (২ মার্চ) সকালে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সোভিয়েত আমলের দুটি সু-২৪ কৌশলগত বোমারু বিমান পাঠায় কাতারের আল-উদেইদ বিমানঘাঁটির দিকে। এই ঘাঁটিতে সাধারণত প্রায় ১০ হাজার মার্কিন সেনা […]

ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়ানোর ইঙ্গিত, সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে কী রয়েছে

সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে উল্লেখিত দায়বদ্ধতার কারণে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে পাকিস্তানকে জড়াতে হতে পারে। এমন ইঙ্গিত দিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার তিনি জানান, ইরান যদি সৌদি আরবে হামলা অব্যাহত রাখে, তাহলে ইসলামাবাদ চুক্তির বাধ্যবাধকতার মুখে পড়তে পারেদার বলেন, তিনি শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলাপে স্পষ্ট করে দিয়েছেন যে, […]

এবার আজারবাইজানে ড্রোন হামলা চালাল ইরান, আহত ২

ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন আজারবাইজানের ভূখণ্ডে এসে পড়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে একটি ড্রোন নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হানে এবং অপরটি আঘাত হানে শাকারাবাদ গ্রামের একটি স্কুল ভবনের কাছেবৃহস্পতিবার (৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়, এসব হামলায় অন্তত দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে […]

ইরানে প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে অভিযান শুরুর পর থেকে এই হামলা চালিয়েছে তারা। অভিযানে ১৭ ইরানি নৌযান ধ্বংসের পাশাপাশি ইরানের আকাশ প্রতিরক্ষা দুর্বল করার দাবিও করেছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরযুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত শনিবার শুরু হওয়া অভিযানের পর থেকে ইরানে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে হামলা […]

চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেয়া বন্ধ করছে যুক্তরাজ্য

আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের শিক্ষার্থীদের জন্য স্টাডি ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। পাশাপাশি আফগান নাগরিকদের কাজের ভিসাও স্থগিত করা হচ্ছে। স্টাডি ভিসায় এসে আশ্রয় আবেদন বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকার এই কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর।মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর জানায়, স্টাডি ভিসায় এসে আশ্রয়ের আবেদন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে চার দেশের নাগরিকদের […]

ইরানের ভবিষ্যত নেতৃত্বের বিবেচনায় যারা ছিল, অধিকাংশই মারা গেছে: ট্রাম্প

ইরানে সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে যাদের বিবেচনায় রাখা হয়েছিল, তাদের বেশিরভাগই এখন মৃত বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের তৃতীয় ধাপ শুরু হয়েছে এবং প্রথম দফার হামলাতেই বহু জ্যেষ্ঠ ব্যক্তি নিহত হয়েছেন। হামলার যৌক্তিকতা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন ট্রাম্প।সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ইরানে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে […]

ইরানের হামলায় বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংস

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শেখ ইসা এলাকায় অবস্থিত ঘাঁটির কমান্ড ভবন ও জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা বাহরাইন। খবর বিবিসিইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে […]

এক মাসের জন‍্য ভিসার মেয়াদ বাড়ালো কাতার

বাংলাদেশসহ সব দেশের সব ধরণের প্রবেশ ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইরান-ইসরাইলের পরিস্থিতির ওপর নির্ভর করে এটি আরও বাড়ানো যেতে পারে, বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। এটি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে বলে দেশটির তরফ থেকে বলা হয়েছে।এক বিবৃতিতে মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, সম্প্রসারণ প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের […]

ইসরায়েলের বিমানঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সময়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি এই হামলার ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। খবর আল জাজিরালেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি জানায়, তারা মঙ্গলবার ভোরে উত্তর ইসরায়েলের রামাত দাভিদ বিমানঘাঁটির […]