আফগানিস্তানে বিমান হামলায় ২ শতাধিক তালেবান নিহত

আফগানিস্তানের জাওজান প্রদেশের রাজধানী সেবারঘান এলাকায় তালেবান যোদ্ধাদের ওপর বিমান হামলা চালানো হয়েছে।এতে প্রায় দুই শতাধিক তালেবান মারা গেছে বলে রবিবার(৮ আগস্ট) এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমান টুইট করে বলেন, সেবারঘানে তালেবান যোদ্ধাদের জমায়েত ও গোপন আস্তানা লক্ষ্য করে বিমানবাহিনী হামলা চালায়। এতে প্রায় ২শ জনের বেশি […]
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ : ভারতের স্থায়ী সদস্যপদের বিরোধী আমেরিকা

ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ও ভেটো ক্ষমতা লাভের যে চেষ্টা করছে তার বিরোধিতা করেছে ওয়াশিংটন। কোনও মার্কিন কর্মকর্তার নাম উল্লেখ না করে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এই বিরোধিতার কথা জানিয়েছে রুশ বার্তা সংস্থা ‘স্পুৎনিক’।প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভের চেষ্টা […]
আগামীকাল থেকে গৃহকর্মী ভিসা দেবে সৌদি

বাংলাদেশ থেকে গৃহকর্মীদের ভিসার আবেদন নেবে রবিবার (৮ আগস্ট) থেকে ঢাকার সৌদি দূতাবাস। স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভিসার অবেদন জমা দেওয়া যাবে। শুক্রবার (৬ আগস্ট) ঢাকার সৌদি দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। দূতাবাস জানায়, রবিবার থেকে গৃহকর্মী ক্যাটাগরিতে ভিসার আবেদন নেওয়া হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। বিশ্বজুড়ে তাণ্ডব চালানো মহামারী […]
হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে রাশিয়া

পানির নিচে সাবমেরিনকে ভয়াবহ অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনার অংশ হিসেবে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে রাশিয়া। আগস্ট মাসের শেষ দিকে পারমাণবিক সাবমেরিন থেকে এ পরীক্ষা চালানো হবে। শুক্রবার রুশ বার্তা সংস্থা তাস জানায়, এই মাসের শেষের দিকে উত্তরাঞ্চলীয় নৌবহরের ইয়াসিন ক্লাস সেভেরোডভিনস্ক পারমাণবিকচালিত সাবমেরিন থেকে এই পরীক্ষা চালানো হবে। জুলাই মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, […]
জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা ॥ গ্রেফতার ২

জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যা অথবা আহত করার পরিকল্পনার অভিযোগে দুইজন গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। এরা দুজনেই মিয়ানমারের নাগরিক। নিউইয়র্কে মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, ফিও হেইন হুত এবং ইয়ে হেইন যাউ পরিকল্পনা করেছিলেন তারা ভাড়া করা আততায়ীর মাধ্যমে রাষ্ট্রদূত চিয়াও মোয়ে তুনের ওপর হামলা চালাবেন, যাতে তিনি ওই পদ থেকে সরে দাঁড়ান। গত পয়লা ফেব্রুয়ারি মিয়ানমার […]
বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করা ‘এলিস’ খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন !

অসম্ভবকে সম্ভব করেছেন, দুর্দিনে তাক লাগানো পারফম্যান্স! দলের ভরাডুবির দিনে বিশ্বরেকর্ড গড়লেন অসি পেসার নাথান এলিস। তাও আবার অভিষেকেই। এই একটি বিষয়ই অস্ট্রেলীয় দলের মুখ উজ্জ্বল করার গল্প। পরাজয়ের বৃত্ত থেকে বের হতে একাদশে তিন পরিবর্তন এনে তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। তার মধ্যে একটি হচ্ছে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাথান এলিসের অভিষেক। আর ২৬ […]
নেইমার হতে পারবেন রিচার্লিসন ? ব্রাজিলের সোনার অভিযানে

কোচ আন্দ্রে জারদাইন খুব করে চেয়েছিলেন নেইমারকে। টোকিও অলিম্পিক ফুটবলে নেইমারকে পেলে বহুদূর যেতে পারবেন- এমনটি ছিল আশা। কিন্তু পিএসজি তারকাকে পাওয়া যায়নি। তবে নেইমারকে ছাড়াই ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। তার অভাব ভুলিয়ে দিয়ে ফরোয়ার্ড রিচার্লিসন এগিয়ে নিচ্ছেন লাতিন আমেরিকার দেশটিকে। ৫ গোল করে এককভাবে শীর্ষ গোলদাতা এভারটনের এই ফরোয়ার্ড। গোটা টুর্নামেন্টে আলো ছড়ানোয় […]
মোস্তাফিজের কি অসাধারণ বোলিং পারফরম্যান্স: ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ

এ যেন যাদুমাখা বোলিং, এ যেন অবিশ্বাস্য কারিশমা মোস্তাফিজুর রহমানের! তাই তো কাটার মাষ্টারে আজ যেমন বোলিং করেছেন এবং বোলিং একমাত্র স্বপ্নেই ভাবা যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১২৭ রান করেও ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। সিরিজেই টানা তিন ম্যাচ জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের সিরিজ জয়। এটি অস্ট্রেলিয়ার […]
বাংলাদেশের বোলারদের মোকাবিলা সত্যি কষ্টসাধ্য: হেরে গিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক বললেন

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ জয় এখন ইতিহাস। টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস লিখল মাহমুদউল্লাহ বাহিনী। তাও আবার ২ ম্যাচ হাতে রেখেই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৭ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১০ রানের জয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। টানা […]
২০৩০ সালের মধ্যে বন্যাকবলিত হবে বিশ্বের আরও ২৫ দেশ

আবহাওয়া পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে পরিবেশে নানা অঘটন ঘটছে। হিমবাহের গলন, ঝড়, বৃষ্টি, বন্যা- কোনও কিছুই বাকি নেই। এক মার্কিন সংস্থার গবেষণায় এই তথ্য উঠে এসেছে যে, জলবায়ু পরিবর্তনের কারণে গত দু’ দশকে বিশ্বজুড়ে বন্যার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা ২৫ শতাংশ বেড়েছে। বন্যাপ্রবণ এলাকাগুলোতে বসবাসরত মানুষের সংখ্যা বেড়েছে ৮ কোটি ৬০ লাখ। স্যাটেলাইট তথ্যের ভিত্তিতে এ […]