আফগান সরকার পতনের নেপথ্যে জনগণের অনাস্থা ও দুর্নীতি

আফগানিস্তান সরকারের পতনের সঙ্গে দেশটির সরকারের ওপর জনগণের আস্থার অভাব এবং দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতির যোগসূত্র দেখছেন আফগানিস্তানবিষয়ক জাতিসংঘের সাবেক বিশেষ দূত পিটার গ্যালব্রেইথ। পিটার গ্যালব্রেইথ বলেন, ‘আফগানিস্তানের সরকারি বাহিনীর তুলনায় তালেবান বাহিনী অনেক ছোট। সরকারি বাহিনীর মতো তাদের কাছে আধুনিক কোনো অস্ত্রশস্ত্রও নেই। এমনকি তাদের কোনো বিমানবাহিনীও নেই। তিনি বলেন, ‘কিন্তু, সরকারে এত দুর্নীতি […]
ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪১৭ জন। এ সময়ের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। আগের ২৪ ঘণ্টার চেয়ে প্রাণহানি কমেছে ৭৬ জনের।আজ সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। এর আগে রবিবার দেশটিতে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৬ […]
বাসায় পুলিশ যেতেই লাইভে এসে আত্মহত্যার হুমকি অভিনেত্রীর, অতঃপর !

গ্রেফতার করা হয়েছে তামিল অভিনেত্রী মীরা মিঠুনকে। দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও সাইবার অপরাধের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার ভারতের চেন্নাইয়ের সাইবার ক্রাইম পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে, মীরাকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ তার বাসায় গেলে, বাসার দরজা না খুলে লাইভে এসে আত্মহত্যার হুমকি দেন তিনি। তিনি ওই ভিডিওতে বলেন, পুলিশ যদি আমার […]
পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। দেশটির সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে ও মালয়েশিয়াকিনির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।দেশটির মন্ত্রিসভার জ্যেষ্ঠমন্ত্রী মোহদ রেদজুয়ান মোহাম্মদ ইউসুফ রবিবার ফ্রি-মালয়েশিয়া টুডেকে বলেন, আগামীকাল (সোমবার) মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি রাজা আল সুলতান আব্দুল্লাহ বরাবর পদত্যাগপত্র জমা দেবেন। মোহদ রেদজুয়ান আরও জানিয়েছেন, মন্ত্রিসভার সদস্য ও নিজের রাজনৈতিক দলের […]
নাইজেরিয়ার মধ্যাঞ্চলে সন্ত্রাসী হামলায় নিহত-২২

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটিউ রাজ্যে শনিবার মুসলিম সম্প্রোদায়ের ৯০ ব্যক্তিকে বহনকারি একটি গাড়ি বহরে সন্দেহভাজন খ্রীষ্টান মিলিশিয়ার ভয়াবহ হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। পুলিশ এ কথা জানায়। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে প্রাকৃতিক সম্পদ, পানি ও ভূমির নিয়ন্ত্রণ নিয়ে প্রধানত মুসলিম যাযাবর রাখাল ও খ্রীষ্টান কৃষকদের মধ্যে বছরের পর বছর ধরে সহিংস ঘটনা ঘটছে। পুলিশ জানায়, তাদেরকে […]
আফগান ইস্যুতে রাশিয়ার জরুরি বৈঠক

আফগানিস্তান দখলের দ্বারপ্রান্তে সশস্ত্র গোষ্ঠী তালেবান। আফগান স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে। এদিকে, তালেবান নেতারা বলেছেন, তারা সহিংসতার মধ্য দিয়ে ক্ষমতা নিতে নারাজ। এমন পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠকের বসার কথা জানিয়েছে রাশিয়া।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জামির কাবুলোভ, রাশিয়ার বার্তা সংস্থাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আমরা বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছি। […]
লেবাননে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ২০

লেবাননের উত্তরাঞ্চলীয় জেলা আক্কারে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত অন্তত ১৭ জনকে স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে।লেবানন রেডক্রস তাদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এ কথা জানিয়েছে। ঘটনার বিস্তারিত জানতে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে রেডক্রস এবং লেবাননের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বলে জানিয়েছে। বর্তমানে লেবানন তীব্র জ্বালানি সংকট চলছে। গত সপ্তাহে […]
আফগানিস্তানে অতিরিক্ত সেনা মোতায়েনে বাইডেনের অনুমোদন

দূতাবাসের কর্মীদের নিরাপদে সরিয়ে আনতে আফগানিস্তানে অতিরিক্ত সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।পাশাপাশি তালেবানকে হুঁশিয়ার করেছেন, যুক্তরাষ্ট্রের কারও ওপর কোনো হামলা হলে কড়া জবাব দেওয়া হবে। রয়টার্স জানায়, শনিবার প্রেসিডেন্ট বাইডেন একটি দীর্ঘ বিবৃতিতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে তার সিদ্ধান্তের পক্ষে আবারও যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, তালেবানদের বিরুদ্ধে আফগান সেনাদেরই লড়াই […]
জালালাবাদ শহরও তালেবানের নিয়ন্ত্রণে

তালেবান বিদ্রোহীরা কোনো লড়াই ছাড়াই আফগানিস্তানের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ দখল করে নিয়েছে। রবিবার বিদ্রোহীদের হাতে এই শহরটির পতনের মধ্য দিয়ে একমাত্র রাজধানী কাবুল ছাড়া দেশটির আর সব গুরুত্বপূর্ণ শহরে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো।আলজাজিরা বলছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী শহর জালালাবাদ। রবিবার ভোরে শহরটি দখলে নেয় তালেবান যোদ্ধারা। এটি আফগানিস্তানের পঞ্চম বৃহত্তম শহর এবং […]
কাবুলে ঢুকে পড়েছে তালেবান, দূতাবাস খালি করছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করা শুরু করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান। শহরটির চারপাশ দিয়ে একযোগে রাজধানীতে প্রবেশ করছে তারা। যুক্তরাষ্ট্র এরই মধ্যে তাদের কূটনীতিকদের দেশটি থেকে সরিয়ে নেওয়া শুরু করেছে; কাবুল বিমানবন্দর ও দূতাবাসের সুরক্ষায় নতুন করে সেনাও পাঠিয়েছে তারা।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিক […]