ইসরায়েলকে যেসব বিধ্বংসী অস্ত্র ও গোলা দিয়েছে যুক্তরাষ্ট্র

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলকে ১৪ হাজারের বেশি ভয়াবহ বিধ্বংসী বোমা এবং হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র।দুই মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। প্রকাশ্যে কথা বলার কর্তৃত্ব না থাকায় ওই দুই কর্মকর্তা তাদের পরিচয় প্রকাশ করেননি।তারা জানিয়েছেন, অক্টোরের শেষ থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্তত ১৪ হাজার ২,০০০ পাউন্ডের এমকে-৮৪ বোমা, সাড়ে ৬ হাজারটি […]

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে ৩০ জন নিহত : এইচআরডব্লিউ

কেনিয়ায় এ সপ্তাহান্তে সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। পূর্ব আফ্রিকার এ দেশে একবারে অনেক বেশি কর বাড়ানোর সরকারি পদক্ষেপের প্রতিবাদ চলাকালে নিরাপত্তা বাহিনীর অভিযানে এসব লোক নিহত হয়। হিউম্যান রাইটস ওয়াচ মনিটর শনিবার এ জানিয়েছে।সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ‘কেনিয়ার নিরাপত্তা বাহিনী ২৫ জুন মঙ্গলবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর সরাসরি গুলি চালায়।হিউম্যান […]

ইসরায়েলের ঘাঁটিতে রকেট হামলা হিজবুল্লাহর

লেবাননে ইসরাইলি হামলার প্রতিশোধ নিতে উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।বৃহস্পতিবার হিজবুল্লাহ ইসরায়েলের সেনা ঘাঁটিতে এই রকেট নিক্ষেপ করে।প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বেড়েছে কারণ উভয় পক্ষের মধ্যে হুমকি তীব্র হয়েছে। তার একে অপরের ওপর হামলা চালাচ্ছে।হিজবুল্লাহ বলেছে, আমাদের যোদ্ধারা ইসরাইলের উত্তর অঞ্চলের প্রধান বিমানবন্দর […]

ইরানের পেট্রোল ট্যাঙ্কারকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইরানের তেল পরিবহনের জন্য শিপিং কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেছে, এটি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে তেহরানের পারমাণবিক কর্মসূচি ‘জোরদারের’ প্রতিক্রিয়া।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন গত মাসে ইরান তার পারমাণবিক কর্মসূচীকে এমনভাবে আরো জোরদার করার পদক্ষেপের ঘোষণা দিয়েছে যার কোনো শান্তিপূর্ণ উদ্দেশ্য নেই।তিনি বলেন, ইরান তাদের পরমাণু কর্মসূচি জোরদার করা অব্যাহত […]

তীব্র গরম : পাকিস্তানে ৬ দিনে ৫ শতাধিক মানুষের মৃত্যু

তীব্র গরমে পাকিস্তানে হাঁসফাঁস করছে মানুষ। ছয়দিনে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ৫ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে একদিনেই উদ্ধার করা হয়েছে প্রায় দেড়শো জনের লাশ।এমনকি দেশটির করাচি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, সেখানে অনুভূত তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়েছে, […]

বলিভিয়ায় সামরিক ‘অভ্যুত্থানের’ চেষ্টা, অভিযুক্ত জেনারেল গ্রেপ্তার

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক বাহিনীর একাংশের অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার দেশটির রাজধানী লা পাজে প্রেসিডেন্টের বাসভবনে হামলার চেষ্টা করে সামরিক বাহিনীর একটি অংশ। তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এক জেনারেলকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এতে দেশটিতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা শেষপর্যন্ত ব্যর্থ হয় বলে জানিয়েছে অনলাইন বিবিসি।এতে বলা হয়, দেশটিতে সামরিক […]

উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ

পূর্ব উপকূলে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। তবে সেটি মাঝ আকাশেই বিস্ফোরিত হয়েছে। বুধবার এ ঘটনা ঘটেছে।দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। আর জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) উচ্চতায় উড়েছিল।এ বিষয়ে একটি ফোন কলে আলাপ করেছেন দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র […]

দিল্লির আদালত থেকে গ্রেপ্তার কেজরিওয়াল

আবগারি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দিল্লির আদালত থেকেই সিবিআই তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। এর আগে এই একই মামলায় তাকে গ্রেপ্তার করেছিল ইডি।মঙ্গলবার দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরেই তিহাড়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের একটি দল। তার বয়ানও নথিভুক্ত করা হয়।আজ বুধবার তাকে আদালতে […]

ইসরায়েলি হামলায় হামাস প্রধানের পরিবারের ১০ জন নিহত

ইসরায়েলের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বরাবরই সোচ্চার কণ্ঠ ছিল হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহর। এবার তার বিরুদ্ধেই সরাসরি আক্রমণ করেছে ইসরায়েল। পশ্চিম গাজা শহরের বিচ শরণার্থীশিবিরে ওই নেতার বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হানিয়াহ পরিবারের অন্তত ১০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।চিকিৎসা সূত্রে জানা গেছে, মঙ্গলবার পশ্চিম গাজা শহরে হামলা চালায় ইসরায়েল বিমান […]

চীনে সদ্য স্নাতক অর্ধেক তরুণই বেকার

চীনে চাকরির বাজারে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন নতুন স্নাতক ডিগ্রিধারীরা। কয়েক বছর আগে দেশটিতে উচ্চ কর্মসংস্থান বজায় থাকলেও সাম্প্রতিক সময়ে অনেকটাই ভাটা পরিলক্ষিত হচ্ছে। এপ্রিলের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চীনে বর্তমানে অর্ধেকের কম সদ্য স্নাতক চাকরির প্রস্তাব পাচ্ছেন। এক বছর আগে এ হার ছিল অর্ধেকের বেশি। খবর নিক্কেই এশিয়া।চীনের মানবসম্পদবিষয়ক কোম্পানি ঝাওপিনের পরিসংখ্যান বলছে, এপ্রিলে ৪৮ […]