কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে গুলি, নিহত-২

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুন) দুপুরে পার্ক সার্কাস এলাকার বেকবাগানে বাংলাদেশ উপ-হাইকমিশনের আউট পোস্টে দায়িত্বরত এক নিরাপত্তারক্ষী তার রিভলবার দিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন।কূটনৈতিক জোনে দিন দুপুরে এ ধরনের গোলাগুলির ঘটনা পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনায় দূতাবাস কর্মীরাও উদ্বেগে রয়েছেন। ওই নিরাপত্তারক্ষী শুক্রবারই প্রথম বাংলাদেশ […]

নেপালে বিধ্বস্ত হওয়া সেই প্লেনের সন্ধান, ১৪ মরদেহ উদ্ধার

নেপালে বিধ্বস্ত প্লেনটির সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। এরপর সেখান থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। রোববার (২৯ মে) দেশটির তার এয়ারের একটি প্লেন ২২ জন যাত্রী ও তিনজন ক্রু নিয়ে নিখোঁজ হয়। খবর কাঠমান্ডু পোস্টের।প্লেনটিতে ১৩ জন নেপালি, চারজন ভারতীয় ও দুজন জার্মান নাগরিক ছিলেন। নেপালের সেনাবাহিনী জানিয়েছে, নিখোঁজ হওয়ার […]

২২ আরোহী নিয়ে নেপালের বিমান নিখোঁজ

নেপালে বেসরকারি বিমান সংস্থার একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে ২২ জন আরোহী ছিল। স্থানীয় সময় আজ রবিবার বিমানটি নিখোঁজ হয়। বার্তা সংস্থা রয়টার্স ও ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ কথা জানিয়েছে। সংবাদমাধ্যম বলছে, রবিবার সকালে মাঝ-আকাশে হঠাৎই হারিয়ে যায় নেপালের একটি ফ্লাইট। তারা এয়ারলাইন্সের এই বিমানটি ১৯ জন যাত্রী নিয়ে পোখরা থেকে জমসমের দিকে […]

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে এলোপাথাড়ি গুলিতে শিক্ষকসহ নিহত ১৯

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষকসহ ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের বরাতে এ খবর জানিয়েছে নিউইয়র্ক টাইমস। মঙ্গলবার উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এ হত্যাযজ্ঞ ঘটে। ১৮ বছর বয়সি বন্দুকধারী উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে ১৮ জন […]

ন্যাটো যোগদানে ফিনল্যান্ড-সুইডেনের আনুষ্ঠানিক আবেদন

রাশিয়ার হুমকি আর তুরস্কের আপত্তি সত্ত্বেও পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিলো ইউরোপের দুই দেশ ফিনল্যান্ড ও সুইডেন। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বুধবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।তিনি বলেছেন, আমি ন্যাটোয় যোগদানের জন্য ফিনল্যান্ড ও সুইডেনের আবেদনকে আন্তরিকভাবে স্বাগত জানাই। তারা আমাদের সবচেয়ে কাছের অংশীদার। ব্রাসেলসে ন্যাটোর […]

গুজরাটে লবণ কারখানার দেওয়াল ধসে ১২ জনের প্রাণহানি

ভারতের গুজরাট প্রদেশের মোরবি জেলায় লবণ প্যাকেজিং কারখানার দেওয়াল ধসে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। বুধবার জেলার হালভাদ জিআইডিসি এলাকার একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।রাজ্যের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক ব্রিজেশ মের্জা বলেছেন, হালভাদ শিল্প এলাকায় অবস্থিত সাগর সল্ট কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে কারখানার […]

এমপি নুসরাতের সন্ধান চেয়ে ‘প্রতারিত জনগণের’ পোস্টার

দেয়ালে সাঁটানো তৃণমূলের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহানের পোস্টার। একজন রাজনীতিবিদ হিসেবে বিভিন্ন জায়গায় তার পোস্টার সাঁটানো থাকতেই পারে! কিন্তু পোস্টারের লেখাগুলো আলাদাভাবে নজর কেড়েছে। কারণ তাতে লেখা রয়েছে—‘নিখোঁজ সংবাদ। বসির হাটের এমপি নুসরাত জাহান নিখোঁজ। সন্ধান চাই। প্রচারে তৃণমূল কর্মীবৃন্দ।’ আবার কোনো পোস্টারের প্রচারের জায়গায় লেখা রয়েছে ‘প্রতারিত জনগণ’।অন্তর্জালে বেশকিছু স্থিরচিত্র ও ভিডিও […]

কান চলচ্চিত্র উৎসব শুরু

শুরু হয়ে গেল বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় ও মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের সময় সন্ধ্যা ৭টা, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টায় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।রেড কার্পেটে জুরি ও উদ্বোধনী সিনেমার পরিচালক, শিল্পী, কলাকুশলীদের হাঁটার মধ্য দিয়ে শুরু হয় এ আনুষ্ঠানিকতা। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।আন্তর্জাতিক ম্যাগাজিন ভ্যারাইটি জানাচ্ছে, ২০২০ […]

চুম্বন দৃশ্যে আপত্তি নেই সামান্থার

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদ ও ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে নেচে গত কয়েক মাস ধরে দারুণ আলোচনায় এ অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। পর্দায় তাকে চুম্বন দৃশ্যেও দেখা গেছে, যদিও সেসব চুম্বন দৃশ্য সত্যি ছিল না। এবার জানা গেল, পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই […]

আসাম ও অরুণাচলে বন্যায় ১২ জনের প্রাণহানি

ভারতের আসাম ও অরুণাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।বন্যায় আসামের ২৬ জেলার ৪ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের পর পাহাড়ি শহর দিমা হাসাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহরটির সড়ক, ঘরবাড়ি ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে সড়ক ও রেললাইন তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাজ্যটিতে উদ্ধারকাজ চালাতে সেনাবাহিনী মোতায়েন করা […]