বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে’: আহমেদ আবু জাফর রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান সৌদিতে কারখানায় আগুন॥ নওগাঁর ১৩ পরিবারে শোকের মাতম বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে প্রণোদনা

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে গুলি, নিহত-২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৭৮ বার

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুন) দুপুরে পার্ক সার্কাস এলাকার বেকবাগানে বাংলাদেশ উপ-হাইকমিশনের আউট পোস্টে দায়িত্বরত এক নিরাপত্তারক্ষী তার রিভলবার দিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন।
কূটনৈতিক জোনে দিন দুপুরে এ ধরনের গোলাগুলির ঘটনা পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনায় দূতাবাস কর্মীরাও উদ্বেগে রয়েছেন।

ওই নিরাপত্তারক্ষী শুক্রবারই প্রথম বাংলাদেশ উপ-হাইকমিশনের আউট পোস্টে দায়িত্ব পালন করতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ ওই নিরাপত্তারক্ষী মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন।
১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়েন তিনি। এরপর গলার কাছে গুলি করে আত্মহত্যা করেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এদিকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি যখন এখানে এসেছি, তখন দেখলাম ১৪-১৫টা ফায়ারিং হয়েছে। সেই পুলিশটা যে ছিল, তার কি সন্দেহ ছিল তা আমার জানা নেই। তিনি কলকাতা পুলিশ ছিলেন। কিন্তু তিনি সাদা নয় বরং খয়েরি রঙের পোশাক পরেছিলেন।
ওই ব্যক্তি বলেন, হঠাৎ ফায়ারিংয়ের কারণে এখান দিয়ে একজন নারী হেঁটে যাওয়ার সময় তার গুলি লেগেছে। এরপর দুয়েকটা ফায়ারিং গাড়িতেও হয়েছে। যখন তিনি বুঝতে পারলেন এটি দণ্ডনীয় অপরাধ তখন তিনি নিজেকে গুলি মেরে সুইসাইড করলেন।
নিহত পুলিশ কর্মীর মরদেহ ঘটনাস্থলেই পড়ে রয়েছে। আর তার গুলিতে নিহত নারীর মরদেহ পুলিশ নিয়ে গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories