বিশ্বে করোনায় আরও দেড় হাজারের অধিক মৃত্যু, শনাক্ত প্রায় ৯ লাখ

করোনা আক্রান্ত হয়ে বিশ্বে আরও ১ হাজার ৬৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৯৩ হাজার ৮২৫ জনের। এ সংখ্যা নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৬৩ লাখ ৭১ হাজার ৪৫৩ এবং ৫৫ কোটি ৯৬ লাখ ৭৩ হাজার ৯৪৫ জন।করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা […]

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে বাসিন্দারা

ভয়াবহ বন্যার কারণে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের হাজার হাজার বাসিন্দা বুধবার তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।এদিকে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ার বৃহত্তম এ নগরীর উত্তরাঞ্চলে নতুন বন্যার সতর্কতা জারি করেছে। পূর্বাঞ্চলে ইতোমধ্যে বাড়িঘর, সড়ক সব পানিতে তলিয়ে গেছে। রাজ্যের প্রধানমন্ত্রী ডোমিনিক পেরোটেট বলেন, এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এখনো অনেক দেরি।সিডনিতে সপ্তাহান্তে বন্যার শুরুর পর থেকে […]

লিবিয়া উপকূলে নৌকাডুবি : শিশুসহ ২২ জনের প্রাণহানি

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে তিন শিশুসহ মালির ২২ নাগরিকের মৃত্যু হয়েছে। জাতিসংঘ এবং মালির সরকার এই তথ্য নিশ্চিত করেছে। মারা যাওয়া ব্যক্তিরা ৮৩ জনের একটি গ্রুপের সদস্য। এদের বেশিরভাগই মালির নাগরিক। তাদের বহনকারী নৌকাটি গত ২২ জুন থেকে আটকে পড়ে। মঙ্গলবার মালির পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।মালির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন […]

ব্লগার অনন্ত হত্যা : ফাঁসির আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফয়সাল আহমদ বেঙ্গালুরুতে গ্রেপ্তার হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে।কলকাতা পুলিশের বরাতে দৈনিক আনন্দবাজার জানিয়েছে, ১ জুলাই বেঙ্গালুরুর বোম্মনাহাল্লি থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। ৩ জুলাই কলকাতায় আনা হয় তাকে। আনন্দবাজার আরও জানিয়েছে, জুনের শুরুতে ভারতে ফয়সালের অবস্থানের তথ্য পান বাংলাদেশের গোয়েন্দারা। এরপর তার মোবাইল […]

আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা পাঠাল বাংলাদেশ

ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে সরকার। আফগান সরকারের কাছে উল্লেখযোগ্য পরিমাণে শুকনো খাবার (বিস্কুট, নুডলস, গুঁড়ো দুধ), কম্বল, তাঁবু ও ওষুধ সামগ্রী পাঠানো হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০জে যোগে এসব ত্রাণসামগ্রী আফগানিস্তানে পৌঁছানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভূমিকম্প সৃষ্ট আকস্মিক […]

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৯

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। রোববার (৩ জুলাই) সকালে দক্ষিণ এশিয়ার এই দেশটির বেলুচিস্তান প্রদেশের জোব জেলায় বাস দুর্ঘটনা ও হতাহতের এই ঘটনা ঘটে।কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ জনেরও বেশি যাত্রী […]

মহারাষ্ট্রের স্পিকার নির্বাচনে বড় জয় শিণ্ডে শিবিরের

প্রত্যাশামতোই ভারতের মহারাষ্ট্রের স্পিকার নির্বাচনে বড় ব্যবধানে জয় পেল শিব সেনার ক্ষমতাসীন গোষ্ঠী। বড় মুখ করে প্রার্থী দিলেও শিণ্ডে সেনাকে সেভাবে টক্করই দিতে পারল না উদ্ধব ঠাকরের মহা বিকাশ আগাড়ি। যা উদ্ধব ঠাকরের জন্য বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। স্পিকার নির্বাচনে হারের ফলে তাঁর হাত থেকে শিব সেনার দখলও চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।২৮৮ আসনের মহারাষ্ট্র […]

অর্থায়নে পিছু হটা সেই বিশ্বব্যাংক বাংলাদেশকে অভিনন্দন জানালো

দেশীয় অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সঠিকভাবে সম্পন্ন করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে বিশ্বব্যাংক। একই সঙ্গে বাংলাদেশের দারিদ্র্য নিরসন ও প্রবৃদ্ধি বৃদ্ধিতে পদ্মা সেতু অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেছে সংস্থাটি।বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন এসব কথা বলেছেন। শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে তিনি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।মার্সি মিয়াং টেম্বন বলেন, […]

পদ্মা সেতু বাংলাদেশের সক্ষমতার প্রমাণ : জাইকা

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। সংস্থাটির ঢাকা অফিসের প্রধান ইউহো হায়াকাওয়া অভিনন্দন জানিয়ে বলেছেন, পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশ তার সক্ষমতা দেখিয়েছে।শনিবার দেশের বৃহত্তম যোগাযোগ অবকাঠামো পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে শুরু হল স্বপ্নের সেতুর স্বপ্নযাত্রা। খুলল দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে […]

ইউক্রেনে আরও সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে আরও সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা ৪৫০ মিলিয়ন বা ৪৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণের এবং এই প্যাকেজের অধীনে দেশটিতে আরও অত্যাধুনিক রকেট সিস্টেমসহ অন্যান্য অস্ত্র পাঠাবে ওয়াশিংটন।স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুন) নতুন এই সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দেয় হোয়াইট হাউস।  হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, […]