শস্য রপ্তানির জন্য ইউক্রেনের বন্দরগুলো খুলে দেয়া হচ্ছে

ইউক্রেনের সমুদ্রবন্দরগুলো রুশ আগ্রাসনের পর থেকেই বন্ধ। গোটা বিশ্বে খাদ্য রপ্তানি করা হতো এসব সমুদ্রবন্দর দিয়ে। কৃষ্ণসাগরের তীরে ইউক্রেনের ওই বন্দরগুলো আবার খুলে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২১ জুলাই) মধ্যরাতে এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বন্দরগুলো চালুর ব্যাপারে ইঙ্গিত দেন। খবর রয়টার্সের।   ইউক্রেন এ বিষয়ে শুক্রবার (২২ জুলাই) রাশিয়ার সঙ্গে চুক্তি সই করছে। জাতিসংঘের মধ্যস্থতায় […]

শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দিনেশ গুণাবর্ধনে। দেশটির নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শুক্রবার (২২ জুলাই) তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এরপরই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শ্রীলঙ্কান পার্লামেন্টের জ্যেষ্ঠ এই সদস্য। রয়টার্সের  এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। অবশ্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া দিনেশ গুণাবর্ধনেকে দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে তথা প্রভাবশালী রাজাপাকসে পরিবারের মিত্র বলেই অনেক সংবাদমাধ্যম […]

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ কোটি ছাড়াল

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৭ কোটির গণ্ডি। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ ৯৪ হাজার।এদিকে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় এক হাজার ৭০০ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৮ লাখের নিচে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। […]

এবার শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টকে হটাতে বিক্ষোভ শুরু

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রনিল বিক্রমাসিংহে। গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের পর সংসদ সদস্যদের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে এখন তার বিরুদ্ধেও দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। এরই মধ্যে সরকারবিরোধী বিক্ষোভকারীরা রাজধানী কলম্বোর রাস্তায় জড়ো হতে শুরু করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।কয়েকশ বিক্ষোভকারী বুধবার (২০ জুলাই) কলম্বোর গোতাগোগামা সাইটে […]

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার চূড়ান্ত দৌড়ে ঋষি, প্রতিদ্বন্দ্বী ট্রাস

বরিস জনসনের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে বাকি রইলেন আর মাত্র ২ জন। ভারতীয় বংশোদ্ভূত সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং সাবেক ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী লিজ স্ট্রাস। এই দুজন থেকেই চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিই ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবেন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দলীয় নেতা নির্বাচনের দলীয় এমপিদের সমর্থন অর্জনের সর্বশেষ ধাপে ১৩৭ […]

ভারতের উত্তরপ্রদেশে বজ্রপাতে ১৪ জনের প্রাণহানি

ভারতের উত্তরপ্রদেশে একদিনে বজ্রপাতে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (২০ জুলাই) ভারতীয় এই রাজ্যটিতে বজ্রপাতের পৃথক পৃথক ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে।কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার উত্তরপ্রদেশে পৃথক ঘটনায় বজ্রপাতে অন্তত ১৪ জন নিহত এবং […]

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার ছয় বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনে দেশটির প্রধান বিচারপতি জয়ন্থা জয়াসুরিয়া কাছে তিনি শপথ নেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ৭৩ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ রনিল গতকাল বুধবার সংসদীয় ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ তাঁর শপথ নেওয়ার কথা জানিয়েছে রনিলের কার্যালয়।  শপথ গ্রহণের লাইভ […]

তাপদাহে স্পেনে ১০ দিনে ৫০০ লোকের মৃত্যু

স্পেনে তাপদাহে গত ১০ দিনে অন্তত ৫০০ লোক মারা গেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ।প্রধানমন্ত্রী এই তাপদাহের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে বলেন, এটি এখন কথার কথা নয়, বাস্তবতা। তিনি লোকজনকে ‘চরম সতর্কতা’ অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের জারাগোজা অঞ্চল তাপদাহে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সেখানকার গাছপালা পর্যন্ত পুড়ে গেছে।প্রধানমন্ত্রী পেড্রো […]

আরও ইউক্রেনীয় ভূখণ্ড দখলের পরিকল্পনা করছে রাশিয়া : যুক্তরাষ্ট্র

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র অভিযোগ, ক্রিমিয়া দখলের মতো একইভাবে ইউক্রেনের আরও ভূখণ্ড দখলের জন্য […]

আরও কঠিন হতে চলেছে ২০২৩! : আইএমএফ প্রধান

কঠিন ছিল ২০২২। কঠিনতর হতে চলেছে ২০২৩। এমনই আশঙ্কার কথা লিপিবদ্ধ হল স্বয়ং আন্তর্জাতিক অর্থ ভান্ডারের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার কলমে। নিজের ব্লগে তিনি আগামী আর্থিক বছরে যে যে সমস্যার সম্মুখীন হতে হবে বিশ্ব অর্থনীতিকে, তা লিপিবদ্ধ করেছেন।করোনা অতিমারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। জোড়া ধাক্কায় থরথর কম্পমান বিশ্ব অর্থনীতি। আইএমএফের প্রধানের আশঙ্কা, এই দুই ধাক্কায় নড়বড়ে […]