সিরিয়ায় গভর্নর-মন্ত্রীদের বৈঠকের সময় ভয়াবহ হামলা, সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা

সিরিয়ার আলেপ্পো শহরে গভর্নরেট ভবনে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মধ্যকার চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। এতদিন সংঘর্ষ মূলত আশরাফিহ ও শেখ মাকসুদ এলাকায় সীমাবদ্ধ থাকলেও এই হামলার মধ্য দিয়ে তা শহরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।শনিবার (১০ জানুয়ারি) চালানো এই ড্রোন হামলায় আলেপ্পোর […]

যুক্তরাষ্ট্রে অতর্কিত গুলিতে নিহত ৬, সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে অতর্কিত বন্দুক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে ক্লে কাউন্টিতে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে জানান, আলাবামা সীমান্তের কাছাকাছি ওয়েস্ট পয়েন্ট শহরে সহিংসতার ঘটনায় […]

ইউরোপে অনিয়মিত উপায়ে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশিরা

২০২৫ সালে অনিয়মিত পথে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্স-এর সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে। সংস্থা দুটির তথ্য অনুযায়ী, গত বছরে ইউরোপের বহিঃসীমান্তে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া জাতীয়তার মধ্যে বাংলাদেশিরা শীর্ষে রয়েছেন। আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের […]

কলকাতা উপ-হাইক‌মিশন থেকেও ভারতীয়দের ভিসা দেয়া বন্ধ করল বাংলাদেশ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইক‌মিশন থেকেও ভারতীয় নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। দিল্লি-আগরতলায় এই ভিসা পরিষেবা আগেই বন্ধ হলেও কলকাতায় এতোদিন তা চালু ছিল এবং এবার সেখান থেকেও ভিসা সেবা দেয়া বন্ধ করল ঢাকা। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য সামনে এনেছে সংবাদমাধ্যম আনন্দবাজার।কলকাতা-ভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, ভারতীয় নাগরিকদের পর্যটক […]

মুম্বাইতে বাংলাদেশ মিশনের সামনে হঠাৎ বিক্ষোভ, পরিস্থিতি উত্তপ্ত

প্রতিদিনের মতো মুম্বাইতে অফিস ছুটি হয়ে গেছে। অতর্কিতে অফিস ছুটির পর বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ উপ–হাইকমিশনের একেবারে সামনে এসে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি)। কোন রকম আগাম সতর্কতা ছাড়াই ভিএইচপির প্রায় শ’দেড়েক নেতা–কর্মী এসে বাংলাদেশ বিরোধী শ্লোগান দিয়ে মিশনের প্রায় ৩০ মিটারের কাছে চলে আসে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ভিএইচপির সমর্থকদের ধস্তাধস্তি হয়েছে।কূটনৈতিক […]

রাশিয়ার পতাকাবাহী তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

উত্তর আটলান্টিক মহাসাগর থেকে রুশ পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ জব্দের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড (ইউকম) জানিয়েছে, ‘মারিনেরা’ নামের জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে জব্দ করা হয়েছে। এই জাহাজটি আগে ‘এম/ভি বেলা-১’ নামেও পরিচিত ছিল। খবর আনাদোলু(ইউকম) জানায়, জাহাজটি জব্দের সার্বিক সমন্বয় করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর এবং প্রতিরক্ষা […]

ইউক্রেনের বিনিময়ে ভেনেজুয়েলায় মার্কিন দখলকে সমর্থন দিয়েছিল রাশিয়া

ইউক্রেনকে নির্বিবাদে দখলের সুযোগের বিনিময়ে ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর ওপর সমর্থন প্রত্যাহারের একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রকে দিয়েছিল রাশিয়া। ২০১৯ সালে এই প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ফিওনা হিল। বুধবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানিয়েছে।হিল ২০১৯ সালে কংগ্রেসের একটি শুনানিতে বলেছিলেন, রাশিয়ানরা বারবার ‘ভেনিজুয়েলা ও ইউক্রেনের মধ্যে একটি খুব অদ্ভুত […]

মাদুরোর পর এবার নজর ইরানের দিকে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ ও ক্ষমতাচ্যুত করার পর বিশ্বজুড়ে নতুন করে প্রশ্ন উঠেছে— এরপর কি তবে যুক্তরাষ্ট্রের নজর ইরানের দিকে? নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি, ‘সরকার পরিবর্তনের’ ইঙ্গিত এবং ট্রাম্পের সাম্প্রতিক শক্ত অবস্থান— সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আভাস দেখছেন বিশ্লেষকেরা। তাদের আশঙ্কা, ভেনেজুয়েলায় ‘বেআইনি শক্তি প্রয়োগের’ নজির ইরানকে ঘিরে […]

মাদুরোকে আটকের পর বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম, দেশে ভরি কত

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের পর সোমবার (৫ জানুয়ারি) স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন বাংলাদেশ সময় সকাল ১১টা ৮ মিনিটে স্পট স্বর্ণের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪০৬ দশমিক ৭৭ ডলারে পৌঁছায়, যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।অন্যদিকে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়ায় […]

ভেনেজুয়েলায় ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে যুক্তরাষ্ট্র : জাতিসংঘ মহাসচিব

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক।বিবৃতিতে বলা হয়েছে, “ভেনেজুয়েলায় উত্তেজনা বৃদ্ধির জেরে মহাসচিব […]