বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ছাড়ালো ৪৪ লাখ, আক্রান্ত ২১ কোটির বেশি

চীন থেকে প্রাদুর্ভাব হওয়া করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণের সংখ্যা ফের বেড়েছে। একইসাথে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।  গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় সাড়ে ১০ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৮৮ হাজার। এসময়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে […]

কাবুল বিমানবন্দরে পাঁচদিনে নিহত ১২ জন : তালেবান

আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশে এ পর্যন্ত মোট ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক তালেবান কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গত রবিবার (১৯ আগস্ট) থেকে এ পর্যন্ত গুলিতে ও ভিড়ের চাপে পিষ্ট হয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। বিমানবন্দরের প্রবেশপথে ভিড় করে থাকা জনতাকে তাদের কাছে ভ্রমণের জন্য […]

ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক স্থগিত করলো তালেবান

আফগানিস্তানের কাবুল নিয়ন্ত্রণ নেয়ার পর ভারতের সাথে আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে তালেবান। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন (এফআইইও)-র বরাত দিয়ে বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এছাড়া পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত দুটি বাণিজ্যিক টার্মিনালও বন্ধ করে দিয়েছে তালেবান। ভারতীয় রফতানিকারক সংস্থাগুলোর সংগঠনের দাবি, পাকিস্তানের দিকে পণ্য পরিবহনে বাধা দিচ্ছে […]

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর যুক্তরাষ্ট্রের বাড়ির সামনে বিক্ষোভ

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীর যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার বাসার সামনে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গত রবিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ, উত্তর ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ এবং ইউএসএ আওয়ামী লীগের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এদিকে আজ মঙ্গলবার স্থানীয় […]

পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত : এক্সপোজ কমিটি

দখল, সন্ত্রাস ও গণহত্যার দায়ে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার উচিত বলে জানিয়েছে দ্য এক্সপোজ পাকিস্তান কমিটি। তাদের দাবি, পাকিস্তান নিষিদ্ধ সংগঠনগুলোকে আফগানিস্তান ও কাশ্মীর দখলে সহায়তা করছে। একই সঙ্গে দেশটি অধিকৃত বেলুচিস্তান, গিলগিট-বালতিস্তান, সিন্ধু ও পশতুনিস্তানে সাংস্কৃতিক এবং জাতিগত হত্যা চালিয়েছে। এছাড়াও দেশটি অর্থনৈতিক কারণে চীনকে চায়না-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপেক) নির্মাণে […]

নারীসহ সব চাকরিজীবীকে কর্মস্থলে ফিরে আসার আহ্বান তালেবানের

আফগানিস্তানের রাজধানী কাবুলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে তালেবান। তারা ঘোষণা করেছে, বিশৃঙ্খলার সুযোগে যারা জনগণের সম্পদ লুট করার চেষ্টা করছিল তাদেরকে আটক করা হয়েছে। তালেবান নেতৃত্বের পক্ষ থেকে আফগান কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের বাসভবনে অনুপ্রবেশ করা থেকে বিরত থাকতে তালেবান সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, নিছক সাবেক আফগান […]

অপমানবোধ থাকলে বাইডেনের পদত্যাগ করা উচিত: ট্রাম্প

আফগানিস্তান দখল করে নেয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আফগানিস্তানে তিনি যা ঘটতে দিয়েছেন তাতে লজ্জায় তার পদত্যাগ করা উচিত। ট্রাম্প দাবি করেন তিনি প্রেসিডেন্ট থাকলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার আরও ভিন্নভাবে এবং আরও সফলতার সঙ্গে হতো। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের তরফ থেকে ডোনাল্ড […]

চলছে জল্পনা কল্পনা-কে হচ্ছেন আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট ?

শান্তিপূর্ণ উপায়ে আফগানিস্তানের ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আফগান সরকারের সংগে তালেবানের আলোচনা চলছে। রবিবার (১৫ আগস্ট) তালেবান যোদ্ধারা কাবুল ঘিরে ফেলার পর আফগান প্রেসিডেন্টের আর আর কোনো উপায় ছিলো না। ইতিমধ্যে তিনি পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে। ক্ষমতা হস্তান্তর বিষয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট প্রাসাদে যান তালেবানের কয়েকজন নেতা। তাঁদের মধ্যে ছিলেন, সরকারের সংগে শান্তি আলোচনায় […]

থমথমে কাবুল, বিভিন্ন জায়গায় লুটপাট-গুলি

তালেবান নিয়ন্ত্রণের দুদিন পর, এখনো স্পষ্ট হয়নি আফগানিস্তানের সরকার কাঠামো। থমথমে কাবুলের অনেকস্থানে লুটপাট ও গোলাগুলিরও খবর দিয়েছে গণমাধ্যম। নিজ কর্মীদের লুটপাট ও সহিংসতা ঠেকাতে কাজ করার আহ্বান জানিয়েছে তালেবান। বিভিন্ন চেকপোস্ট, গ্রিনজোনের নিরাপত্তায় তালেবান সদস্যরা। বেসামরিক নাগরিকদের হাতে থাকা অস্ত্র সংগ্রহ করা হচ্ছে। নতুন সরকারের রুপরেখা নিয়ে কাতারের দোহাতে সাবেক প্রেসিডেন্ট গনি সরকারের প্রতিনিধি […]

কাবুলে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য

আফগান রাজধানীর নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর কাবুলে নতুন করে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য। এ নিয়ে দেশটিতে মোট ব্রিটিশ সেনার সংখ্যা হবে ৯শ। এসব সেনা কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব জানিয়েছেন আগামী কয়েক দিনের মধ্যে আফগানিস্তানে অবস্থানরত ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করেছেন এমন মোট ৩৫০ জনকে ফিরিয়ে […]