হিজাব আইন লঙ্ঘন, ইরানে দুই নারী সাংবাদিকের বিরুদ্ধে মামলা

কারাগার থেকে মুক্তি পাওয়ার একদিন পরই হিজাব আইন লঙ্ঘন করার অভিযোগে ইরানের দুই নারী সাংবাদিকের বিরুদ্ধে নতুন করে একটি মামলা দেওয়া হয়েছে।এর আগে ২০২২ সালে নৈতিকতা পুলিশের হেফাজতে নিহত মাহসা আমিনীর মৃত্যুর তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় তাদেরকে আটক করা হয়। এতে তাদেরকে যথাক্রমে ১২ ও ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।সোমবার দেশটির বিচার বিভাগ তাদের […]

যুক্তরাজ্যে পর্নোগ্রাফি নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে জরিপ

যুক্তরাজ্যের সাধারণ জনগণ, পর্নোগ্রাফির অভিনেতা-অভিনেত্রী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমন্ত্রণ জানানো হয়েছে পর্নোগ্রাফির প্রভাব নিয়ে কতগুলো প্রশ্নের উত্তর দিতে।এই উত্তরগুলো নিয়ে যুক্তরাজ্য সরকারের কাছে সুপারিশ যাবে এই পর্নোগ্রাফি শিল্পের পর্যালোচনা করার জন্য।এর মধ্যে থাকছে সম্পর্কের ক্ষেত্রে পর্নের প্রভাব, মানসিক স্বাস্থ্য এবং নারী ও মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে নানা প্রশ্ন। তবে এই শিল্পের সঙ্গে জড়িত একটা […]

যুক্তরাষ্ট্রে বেলুন দুর্ঘটনায় ৪ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় রোববার বেলুন দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। নিহতদের একজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।ইলয় পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৭টায় শহরের প্রায় পাঁচ মাইল উত্তরে ইলয় মরুভূমির একটি গ্রামীণ মরু এলাকা পিনাল কাউন্টিতে দুর্ঘটনাটি ঘটেছে। এতে চারজন নিহত এবং একজন […]

ফের তাইওয়ানের ক্ষমতায় ডেমোক্র্যাটি প্রোগ্রেসিভ পার্টি

শনিবার তাইওয়ানে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। বিরোধপূর্ণ এই ভূখণ্ডের নির্বাচনে আবারও জয়ী হয়েছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটি প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি)। এ নিয়ে তৃতীয় মেয়াদে ক্ষমতায় এল দলটি। দলের প্রার্থী লাই চিং তে ৪০.২ শতাংশ ভোট পেয়েছেন। অথচ চীন তাকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিল।লাই চিং বর্তমানে দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশটির প্রধান বিরোধী […]

তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করি না : বাইডেন

তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন চীনবিরোধী ও দ্বীপটির স্বাধীনতাকামী নেতা লাই চিং-তে। বেইজিংয়ের চাপ মোকাবিলায় তার প্রধান ভরসা যুক্তরাষ্ট্র। কিন্তু তিনি নির্বাচিত হওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করে না।লাইকে নির্বাচিত না করতে ভোটের আগেই তাইওয়ানিজ ভোটারদের হুঁশিয়ারি দিয়েছিল চীন। এই নির্বাচনকে ‘যুদ্ধ ও শান্তি’র মধ্যে যেকোনো একটিকে বেছে […]

ইয়েমেনে ফের হামলা যুক্তরাষ্ট্রের, অংশ নেয়নি যুক্তরাজ্য

আবারো ইয়ামেনের হুতি বিদ্রোহীদের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।লোহিত সাগরে অবস্থানরত যুদ্ধজাহাজ থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে ইয়ামেনের রাজধানী সানায় এই হামলা চালানো হয়। হুথি বিদ্রোহীদের অন্তত ৩০টি অবস্থানে যৌথ হামলার একদিন পর এবার একাই হামলা চালাল যুক্তরাষ্ট্র।এই হামলার ব্যাপারে এখনো হুতিদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।আল-জাজিরা জানিয়েছে, শুক্রবার রাতের হামলায় মার্কিন বাহিনী এককভাবে […]

তাইওয়ানে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

তাইওয়ানে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে রাজধানী তাইপেসহ দ্বীপটির বিভিন্ন এলাকায় শত শত ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে তাইওয়ানের দুই বড় রাজনৈতিক দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিকেকে) এবং কুওমিনটাংয়ের মধ্যে।শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়, স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা […]

মুম্বাই-গুয়াহাটিগামী প্লেনের ঢাকায় জরুরি অবতরণ

মুম্বাই-গুয়াহাটিগামী ইন্ডিগো এয়ারের একটি প্লেন বাংলাদেশের রাজধানী ঢাকায় জরুরি অবতরণ করেছে। ঘন কুয়াশার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়।শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গুয়াহাটিতে প্লেনটি অবতরণ করতে ব্যর্থ হয়। এরপর এটি ফিরে এসে ঢাকায় অবতরণ করে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর একটি পোস্টে মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর বলেছেন, তার মুম্বাই […]

ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ হামলা

হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালানো শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শুক্রবার মার্কিন কর্মকর্তারা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এই তথ্য জানিয়েছেন।বার্তা সংস্থা এপিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে লজিস্টিক্যাল হাব, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র সংরক্ষণের স্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে।দুই মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও ইসরায়েলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা […]

ইউক্রেনে পারমাণবিক হামলার হুমকি দিলেন মেদভেদেভ

ইউক্রেন যদি রাশিয়ার অভ্যন্তরে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণক্ষেত্রে হামলা চালায়। তাহলে মস্কোর পক্ষ থেকে পারমাণবিক হামলার ঝুঁকি তৈরি হবে বলে সতর্ক করেছেন দিমিত্রি মেদভেদেভ।বৃহস্পতিবার টেলিগ্রামে এ মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র মেদভেদেভ।মেদভেদেভ বলেন, ইউক্রেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সরবরাহ করা অস্ত্র দিয়ে যদি রাশিয়ার অভ্যন্তরে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালায়, তাহলে মস্কোর পক্ষ […]