ইউক্রেনের শীর্ষ কূটনীতিকের সঙ্গে জাতিসংঘ প্রধানের আলোচনা

ইউক্রেনের বর্তমান মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলাবার সাথে টেলিফোনে আলোচনা করেছেন। জাতিসংঘ প্রধানের প্রেস দপ্তরের দেয়া এক বিবৃতিতে একথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, ‘তারা ইউক্রেনের নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এতে আরও বলা হয়, ‘মহাসচিব মস্কো ও কিয়েভের ব্যাপারে জরুরি ত্রাণ সমন্বয়ক মার্টিন গ্রিফিথের মিশনের উদ্দেশ্য বিষয়ে […]

দায়িত্ব গ্রহণের এক দিন পর শ্রীলংকার নতুন অর্থমন্ত্রীর পদত্যাগ

শ্রীলংকার নতুন অর্থমন্ত্রী আলী সাব্রি আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন। এ পদে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে তাকে নিয়োগ দেয়ার মাত্র এক দিন পর তিনি পদত্যাগ করলেন। এ দ্বীপ রাষ্ট্রটি এখন চরম অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে। সাব্রির দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমি অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করছি। তবে আমি বিশ্বাস করি আমি সর্বতোভাবে দেশের স্বার্থে সর্বদা কাজ করি। […]

৪০ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা জার্মানির

ইউক্রেনের বুচায় নৃশংসতা চালানোর অভিযোগে রাশিয়ার ৪০ কূটনীতিককে সোমবার বহিষ্কারের ঘোষণা দিয়েছে জার্মানি।এ বিষয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক বলেন, ইউক্রেনে ভয়ানক যুদ্ধাপরাধ চালাচ্ছে রাশিয়া। বুচায় বেসামরিক লোকজনের ওপর ‘অকল্পনীয় বর্বরতা’ চালিয়েছে রুশ বাহিনী। বুচার বেসামরিক নাগরিকদের হত্যাযজ্ঞের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়কে মিথ্যা প্রপাগান্ডা দাবি করছে রাশিয়া।জার্মানির পররাষ্ট্র মন্ত্রী বলেন, এসব ছবি যাচাই-বাছাই করা […]

১০ দিনে ট্রিপল আরের আয় ৯০০ কোটির বেশি !

‘আরআরআর’ ঝড় যেন থামছেই না। এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ সিরিজ সিনেমার মতো ‘আরআরআর’ও বক্স অফিসে বিশাল সফলতা পেয়েছে। সিনেমাটি শুধু ভারতে নয়, আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সাফল্য পেয়েছে। ২৫ মার্চ মুক্তির পর থেকে বক্স অফিসে নতুন রেকর্ড গড়েই যাচ্ছে সিনেমাটি।জুনিয়র এনটিআর এবং রাম চরণ অভিনীত সিনেমাটি বক্স অফিসে অসাধারণভাবে পারফর্ম করছে। মুক্তির দশ দিনে ৯০০ […]

রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত করছে ইউক্রেন

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, ইউক্রেনের বুচা শহরে মৃত বেসামরিক মানুষের ফুটেজ রাশিয়াকে দোষারোপ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ‘আদেশ’ দিয়েছে। খবর রয়টার্সের।রোববার (৩ এপ্রিল) গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, উস্কানির প্রভু কারা? অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো।জাখারোভা বলেন, মৃত বেসামরিক নাগরিকদের ছবি নিয়ে তাৎক্ষণিক পশ্চিমা আক্রোশ […]

হুমকিদাতা মার্কিন কর্মকর্তার নাম জানালেন ইমরান

সরকারকে উৎখাত করতে জড়িত মার্কিন কূটনীতিকের ব্যাপারে আরও তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত মাসের শুরু থেকে ওই কর্মকর্তার হুমকির মুখে পড়ার দাবি জানিয়ে আসছিলেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।ইমরান খান বলেন, পাকিস্তানকে হুমকিদাতা বিদেশি কর্মকর্তা হচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে ন্যাশনাল অ্যাসেম্বলির […]

জাতির প্রয়োজনেই ঐক্যের সরকার দরকার : শ্রীলঙ্কা প্রেসিডেন্ট

অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। এর আগে দেশটির ২৬ মন্ত্রীর সবাই এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদত্যাগ করেন। এছাড়া বন্ধ রয়েছে দেশটির শেয়ারবাজারের কার্যক্রমও। খবর রয়টার্সের।এক বিবৃতিতে রাজাপাকসের মিডিয়া অফিস জানিয়েছে, জাতির প্রয়োজনেই ঐক্যের সরকার দরকার। দেশের সব নাগরিক ও ভবিষৎ প্রজন্মের জন্য এক হয়ে কাজ করার সময় […]

পদত্যাগ করলেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

মন্ত্রিসভার ২৬ সদস্যর পদত্যাগের পর এবার পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নির্ভাদ। খবর রয়টার্সতিনি তার পদত্যাগপত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছেন, মন্ত্রীসভার সদস্যদের পদত্যাগের পর আমিও আজ প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।  এর আগে শ্রীলঙ্কার মন্ত্রিসভার সদস্যরা গণহারে পদত্যাগ করেছেন। দেশটির শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কারফিউ জারির করার পরও সরকার বিরোধী বিক্ষোভ বৃদ্ধি পাওয়ার […]

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেওয়া হলো, ৩ মাসের মধ্যে নির্বাচনের ঘোষনা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নাকচ হয়ে যাওয়ার পর দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। রোববার জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি অনাস্থা প্রস্তাব নাকচ করে দেওয়ার পর ইমরান খানের পরামর্শে আইনসভা ভেঙে দেন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে আগামী তিন মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন […]

বিড়ি চাইতেই বাঁশ দিয়ে পিটিয়ে যুবককে হত্যা !

বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয় এক যুবককে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায়। পুলিশ ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। খবর ভারতীয় সংবাদ মাধ্যম : সংবাদ প্রতিদিনের। খবরে বলা হয়, হাওড়া থানার অন্তর্গত রামকৃষ্ণপুর ঘাট এলাকায় গঙ্গার ধারে রাতের বেলায় বেশ কিছু যুবক আড্ডা মারে এবং শুয়ে থাকে। […]